ঋণ করে পর্যটকবাহী ট্রলার তৈরি করেছিলেন জাহাঙ্গীর আলম। সেই ট্রলার চালিয়েই ঋণ শোধের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে তিন দিনের ভ্রমণ ও রাতযাপনের অনুমতিপত্র (পাস) অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের খবরে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার মতো ট্রলারমালিক, চালক, শ্রমিক ও ট্যুর গাইডদের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এ সিদ্ধান্তের আলোচনা শুরু হয়। গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা র...