Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১০০০ টাকার লোভে যুবলীগের মিছিলে, গ্রেপ্তারের পর- ‘আমার ভুল হয়েছে’

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৫০
শেয়ার করুন:
১০০০ টাকার লোভে যুবলীগের মিছিলে, গ্রেপ্তারের পর- ‘আমার ভুল হয়েছে’

গ্রাফিকস: আগামীর সময়

বাজারে বসে ছিলেন আবু নাঈম। দূরসম্পর্কের এক চাচা ডেকে বললেন, একটা জায়গায় গিয়ে ১০-১৫ মিনিট দাঁড়িয়ে থাকলেই এক হাজার টাকা মিলবে। বাবা দুবার স্ট্রোক করেছেন, সংসারে টানাটানি। তাই আর ভাবেননি ১৯ বছরের এই তরুণ। কিন্তু 'দাঁড়িয়ে থাকা'র সেই কাজ তাকে নিয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলের সামনের সারিতে। এখন তিনি পুলিশের হেফাজতে।

গতকাল বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে আবু নাঈমকে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের রেজাউল গাজী ও রুবিনা খাতুনের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর কালীগঞ্জ এলাকার একটি সড়কে মশাল মিছিল হয়। মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সামনের সারিতে আবু নাঈমকে দেখা যায়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশকে দেওয়া বক্তব্যে আবু নাঈম দাবি করেন, ঘটনার দিন সন্ধ্যায় সাবুদ নামের এক দূরসম্পর্কের চাচা তাকে বাজারে ডেকে নেন। মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা সাবুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে

১৩ নভেম্বর ২০২৬

আবু নাঈমের ভাষ্য, কালীগঞ্জের আগের একটি সড়কে পৌঁছে তিনি মশাল ও ব্যানার হাতে কিছু লোকের জটলা দেখতে পান। সেখানে তার হাতে মশাল ও ব্যানার ধরিয়ে সামনের সারিতে দাঁড় করানো হয়। বলা হয়, সামনে হাঁটতে হবে।

'সাবুদ চাচা ছাড়া আমি আর কাউকে চিনি না,' বলেন আবু নাঈম। তার অভিযোগ, মিছিল শেষে যে টাকার কথা বলা হয়েছিল, তা তাকে দেওয়া হয়নি।

আবু নাঈম পুলিশকে জানান, তার বাবা দুবার স্ট্রোক করেছেন। পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার ওপরই। এই আর্থিক সংকটের কথা ভেবেই তিনি প্রস্তাবে রাজি হয়েছিলেন।

কাজটি যে ভুল ছিল, তা স্বীকার করেছেন আবু নাঈম। পুলিশের কাছে তিনি বলেন, 'আমি ভুল করেছি। এই ভুল আর কখনো করব না। আমাকে সবাই মাফ করে দেন।' ভবিষ্যতে এ ধরনের কোনো কাজে যুক্ত হবেন না বলেও জানান তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী আবু নাঈমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবলীগসাতক্ষীরামিছিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত