শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮ শিক্ষার্থীকে বেঁধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রের একটি পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অব...