Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংসারের ফাঁকে হস্তশিল্প, বদলে যাচ্ছে শেরপুরের নারীদের ভাগ্য

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:২৪
শেয়ার করুন:
সংসারের ফাঁকে হস্তশিল্প, বদলে যাচ্ছে শেরপুরের নারীদের ভাগ্য

সংগৃহীত ছবি

একসময় সংসারের অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করতে যমুনার চর থেকে ছন সংগ্রহ করে এনে স্থানীয় নারীদের কাছে বিক্রি করতেন তিনি। সেই ছন দিয়ে নারীরা তৈরি করতেন হস্তশিল্পের নানা পণ্য। বিদেশি উদ্যোক্তারা সেসব পণ্য তৈরি করিয়ে নিয়ে যেতেন। বিষয়টি কাছ থেকে দেখতে দেখতেই তার মনে জন্ম নেয় নতুন এক স্বপ্ন— যে পণ্য বিদেশিরা তৈরি করিয়ে নিচ্ছেন, তা নিজেরাই তৈরি করে বাজারজাত করা সম্ভব নয় কেন? সেই স্বপ্ন থেকেই শুরু। আর আজ তার হাত ধরেই বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া গ্রামের শত শত নারীর জীবনে এসেছে পরিবর্তন। সংসারের কাজের ফাঁকে অবসর সময়টুকু কাজে লাগিয়ে হস্তশিল্পের পণ্য তৈরি করছেন তারা। নিজেদের শ্রমে উপার্জিত অর্থে সামলাচ্ছেন সংসারের খরচ, চালাচ্ছেন সন্তানের পড়াশোনা। কেউ কেউ হয়ে উঠেছেন পরিবারের আয়ের অন্যতম ভরসা।

এ পরিবর্তনের নেপথ্যের মানুষ উদ্যোক্তা রেজাউল করিম। তার প্রতিষ্ঠিত ‘নান্দনিক হ্যান্ডিক্রাফট’ এখন গ্রামীণ নারীদের কর্মসংস্থানের একটি মাধ্যম।

রেজাউল করিম জানিয়েছেন, প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পড়ার সময় তিনি দেখেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের কয়েকজন বিদেশি উদ্যোক্তা স্থানীয় নারীদের দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্পপণ্য তৈরি করিয়ে নিচ্ছেন। তখন তাদের নিজেদের পরিবারেও ছিল আর্থিক টানাপড়েন। সংসারের অভাব মেটাতে যমুনার চরসহ বিভিন্ন এলাকা থেকে ছন সংগ্রহ করে এনে নারীদের কাছে বিক্রি করতেন তিনি। সেই কাজের মধ্য দিয়েই হস্তশিল্পের সঙ্গে তার পরিচয় ও আগ্রহ তৈরি হয়।

উচ্চমাধ্যমিক পাসের পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন তিনি। বিদেশি উদ্যোক্তাদের জন্য স্থানীয় নারীরা যে পণ্য তৈরি করছেন, সেগুলো নিজেরাই উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনা করেন। এ লক্ষ্যে উন্নয়নমূলক ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে একটি এনজিওর সহযোগিতায় এক লাখ টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন ‘নান্দনিক হ্যান্ডিক্রাফট’।

শুরুতে কাজের পরিধি ছিল সীমিত। ধীরে ধীরে নারীদের প্রশিক্ষণ, কাজের নকশা ও কাঁচামাল সরবরাহের মাধ্যমে উদ্যোগটি বিস্তৃত হতে থাকে। রেজাউল করিমের ভাষ্য, শেরপুর উপজেলার বিভিন্ন এলাকার দু-তিন শতাধিক নারীকে তিনি হস্তশিল্প তৈরির কাজ শিখিয়েছেন। প্রথম দিকে গ্রামে গ্রামে গিয়ে নারীদের হাতে-কলমে কাজ দেখিয়ে দিতেন। পরে অভিজ্ঞতা ও নিয়মিত চর্চার মাধ্যমে তারা নিজেরাই এসব কাজ রপ্ত করেন।
বর্তমানে একজন নারীশ্রমিক কাজের পরিমাণ ও দক্ষতা অনুযায়ী মাসে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন বলে জানান এ উদ্যোক্তা।

ছনের মতো সহজলভ্য উপকরণ আর নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক ও ব্যবহার্য পণ্য। এর মধ্যে রয়েছে ক্যাট বক্স, ডক বক্স, বড় পাতিল, বালতি, হাফ সিলিন্ডার, কড়াই, ফাইল বক্স, চাকা, কিচেন ডালা, কলমদানি, ফুলের টব, চাকা সেট, ওয়ালমেট ও টেবিল ম্যাটসহ বিভিন্ন ধরনের পণ্য। প্রতিটি পণ্য তৈরিতে প্রয়োজন হয় ধৈর্য, দক্ষতা ও সৃজনশীলতা।

কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারীশ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় কাঁচামাল ও পণ্যের নকশা। সংসারের রান্নাবান্না ও অন্যান্য কাজ শেষ করে অবসর সময়ে তারা এসব পণ্য তৈরি করেন। পরে তৈরি পণ্য সংগ্রহের সময় তাদের হাতে তুলে দেওয়া হয় নির্ধারিত পারিশ্রমিক। এতে সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

এ উদ্যোগের সঙ্গে যুক্ত নারীশ্রমিক আরজিনা খাতুন, দুলালী খাতুন, সুমি খাতুন, শারমিন খাতুন, শাপলা খাতুন, ফাতেমা বেগম ও জান্নাতি আক্তার জানান, আগে সংসারের কাজের বাইরে তাদের আলাদা কোনো উপার্জনের সুযোগ ছিল না। পরিবারের প্রয়োজন মেটাতে অন্যের আয়ের ওপর নির্ভর করতে হতো। এখন বাড়িতে বসেই হস্তশিল্পের কাজ করে নিজেরা আয় করছেন।

তারা বলেন, নিজেদের উপার্জিত অর্থ দিয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যয়েও সহযোগিতা করতে পারছেন। এ কাজের সবচেয়ে বড় সুবিধা হলো, সংসারের কাজ ফেলে বাইরে যেতে হয় না। নিজেদের সুবিধামতো সময়ে কাজ করা যায়। কাজ শেষে নিজের হাতে উপার্জিত টাকা পাওয়ার আনন্দও আলাদা।

শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ নেই হাপুনিয়ার নারীদের তৈরি এসব পণ্য। উদ্যোক্তা রেজাউল করিম জানান, নারীদের তৈরি পণ্য একটি নির্দিষ্ট স্থানে সংগ্রহ করে রেখে মাসে দুবার এসব পণ্য ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরের সুপারশপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য বিদেশের বাজারেও রপ্তানি হয়।

তিনি বলেন, ক্রেতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট নকশা অনুযায়ী পণ্যের অর্ডার দেয়। সেই অনুযায়ী নারীশ্রমিকদের কাছে কাঁচামাল ও নকশা পৌঁছে দেওয়া হয়। তারা বাড়িতে বসে পণ্য তৈরি করেন। প্রতিটি পণ্যের বিপরীতে তাদের নগদ পারিশ্রমিক দেওয়া হয়। এভাবে গ্রামের নারীদের শ্রমে তৈরি পণ্য দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারে পৌঁছাচ্ছে— এটি তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বের।

হাপুনিয়া গ্রামের এই উদ্যোগ শুধু কিছু পরিবারের বাড়তি আয়ের উৎস নয়; এটি গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নেরও একটি ইতিবাচক দৃষ্টান্ত। সংসারের কাজের পাশাপাশি নারীরা যে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, তারই বাস্তব উদাহরণ তৈরি হয়েছে এখানে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিতে প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, নিয়মিত কাঁচামাল সরবরাহ এবং পণ্যের বাজার সম্প্রসারণ। পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে এ শিল্প আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একসময় যাদের দিন কাটত শুধু সংসারের কাজ আর অভাব-অনটনের হিসাব কষে, আজ তারাই নিজেদের শ্রমে তৈরি করছেন নতুন সম্ভাবনা। রান্নাঘরের কাজ শেষ করে হাতে তুলে নিচ্ছেন ছন, বুনছেন নান্দনিক পণ্য। সেই পণ্য বিক্রির টাকায় বদলে যাচ্ছে সংসারের চিত্র, পূরণ হচ্ছে সন্তানের স্বপ্ন।

হাপুনিয়ার নারীদের এই গল্প শুধু স্বাবলম্বী হওয়ার গল্প নয়; এটি ঘরে বসেই কর্মসংস্থান সৃষ্টির, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং নিজের পায়ে দাঁড়ানোর এক অনুপ্রেরণার গল্প।

শেরপুরহস্তশিল্পনারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি