তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সংকটের কারণে গ্যাস সরবরাহ আরও কমেছে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে; অন্যদিকে চাহিদা বেড়েছে। কিন্তু কয়লা ও জ্বালানি তেল সংকট, রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন কম হওয়ায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হলে গ্যাস সরবরাহের উন্নতি হবে না। আর গরম না কমলে কমবে না লোডশেডিং।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য, গত বৃহস্পতিবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৭...