সিলেটে ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

বিদ্যুৎ লাইন
সিলেটের কয়েকটি এলাকায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি লালাবাজার ফিডারের আওতায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের অবহিত করা হয়েছে।
বিদ্যুৎবিহীন থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুর। এ ছাড়া সংশ্লিষ্ট আশপাশের এলাকার গ্রাহকরাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও উন্নয়নকাজ শেষ হলে অপেক্ষা না করেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও গ্রাহকদের বৈদ্যুতিক লাইন সচল রয়েছে বলে সতর্ক থাকতে হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩। একই সঙ্গে নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।



