Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদনে ‘আলো’, বিতরণে ‘অন্ধকার’

  • কেন্দ্র নির্মাণে ব্যয় ৭৯%, বিতরণ লাইনে মাত্র ৮.৫%
  • উৎপাদন সক্ষমতার অর্ধেকই অলস
  • ১৭ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ ৫৯ হাজার কোটি
  • চাহিদার দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করেও লোডশেডিং
  • ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন
আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২
শেয়ার করুন:
চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদনে ‘আলো’, বিতরণে ‘অন্ধকার’

গ্রাফিকস: আগামীর সময়

বাংলায় একটি প্রবাদ হলো, ‘ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া’। এর সবচেয়ে বাস্তব উদাহরণ দেশের বিদ্যুৎ খাত। গত ১৯ বছরে চট্টগ্রাম অঞ্চলে এই খাতে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিনিয়োগ হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮১৫ কোটি টাকা। এর প্রায় ৭৯ শতাংশই (১ লাখ ৬ হাজার ৪৮০ কোটি) ব্যয় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে। আর গ্রাহকের কাছে সেই বিদ্যুৎ দ্রুত পৌঁছে দেওয়ার বিতরণ লাইনে ব্যয় মাত্র সাড়ে ৮ শতাংশ (১১ হাজার ৬৮৭ কোটি টাকা)। বাকি সাড়ে ১২ শতাংশ ব্যয় হয়েছে সঞ্চালন লাইনে।

এই অসম বিনিয়োগের ফলে গত দেড় যুগে চট্টগ্রামে চাহিদার তিন গুণের বেশি উৎপাদন সক্ষমতা তৈরি হলেও বিতরণব্যবস্থার উন্নতি হয়নি। এ কারণে প্রতিদিন ২০০-৩০০ মেগাওয়াট লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়তে হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দাদের। শুধু তা-ই নয়, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন।

এই বিতরণ লাইনের অভাবে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না কেন্দ্রগুলো। ফলে কেন্দ্র অলস বসিয়ে রেখে সরকারকে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। যার দায়ভারের চাপ পড়ে সাধারণ মানুষের ওপর।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আগামীর সময়কে বলেছেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া ক্যাপাসিটি চার্জের বিশাল আর্থিক বোঝা রাতারাতি দূর করা সম্ভব নয়। বিদ্যমান চুক্তিগুলো পুনর্মূল্যায়নসহ পুরো বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। বিদ্যুৎ খাতে উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি পেলেও বিতরণব্যবস্থার উন্নয়ন সমানতালে হয়নি।

অতীতে অপরিকল্পিতভাবে বিতরণ লাইন সম্প্রসারণের কারণেই এখন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এ সমস্যা সমাধানে পিজিসিবির সঙ্গে আলোচনা করে দ্রুত করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম অঞ্চলের সরকারি-বেসরকারি মিলিয়ে ৩০টি বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৯১৬ মেগাওয়াট। বিপরীতে প্রতিদিন গড়ে আড়াই থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ চট্টগ্রামে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মাত্র দেড় হাজার মেগাওয়াট। নিজেদের চাহিদার দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার পরও প্রতিদিন অন্ধকারে ডুবতে হচ্ছে চট্টগ্রামকে।

দ্বিগুণ উৎপাদনেও অন্ধকার

গত ১৪ অক্টোবরের চিত্রটি এর বড় প্রমাণ। সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের বিদ্যুৎ নিয়ন্ত্রণকক্ষের (স্ক্যাডা) পর্দায় দেখা যায়, বৃহত্তর চট্টগ্রামের কেন্দ্রগুলো থেকে তখন ৩ হাজার ৫৮২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। ওই মুহূর্তে পুরো অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৪৩৪ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার চেয়ে আড়াই গুণ বেশি বিদ্যুৎ তখন তৈরি হচ্ছিল। কিন্তু গ্রাহকের কাছে পৌঁছাল মাত্র ১ হাজার ২১৬ মেগাওয়াট। ফলে ঘরের কাছে আড়াই গুণ বিদ্যুৎ উৎপাদন করেও সেদিন সন্ধ্যায় চট্টগ্রামের মানুষকে ২১৮ মেগাওয়াট লোডশেডিংয়ের যন্ত্রণা সইতে হলো।

এই লোডশেডিংয়ের ধাক্কা লাগে চট্টগ্রামের সীতাকুণ্ড ও কালুরঘাটের শিল্পাঞ্চলে। একটি রড উৎপাদনকারী কারখানায় তখন লোহা গলানোর কাজ চলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চুল্লি সচল রাখতে চালু করতে হয় ডিজেলচালিত জেনারেটর। কারখানার এক কর্মকর্তা জানালেন, স্বাভাবিক সময়ে এক টন রড উৎপাদনে জ্বালানি খরচ পড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। বিকল্প জ্বালানিতে এই খরচ বেড়ে যায় তিন গুণ। আর বিদ্যুৎ-বিভ্রাট দীর্ঘস্থায়ী হলে মূল মেশিনই বন্ধ করে দিতে হয়। একবার মেশিন বন্ধ হলে তা আবার চালু করতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগে। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

অলস কেন্দ্র, হাজার কোটির বিল

বিপুল ব্যয়ে নির্মিত এসব বিদ্যুৎকেন্দ্রের বড় অংশই বসে থাকছে। গত ৩১ অক্টোবর পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) হিসাব অনুযায়ী, ওইদিন চট্টগ্রামে ১ হাজার ৯৮২ মেগাওয়াট সক্ষমতা অলস বসেছিল। এর আগে ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টার পিক আওয়ারেও ১ হাজার ৩৩৪ মেগাওয়াট সক্ষমতা অলস ছিল। সেদিন রাউজান ৪২০ মেগাওয়াট কেন্দ্রের দুটি ইউনিটই বন্ধ ছিল। অথচ বিপিডিবির হিসাবে গত ১৭ বছরে (২০০৭-২৪) রাউজান, শিকলবাহা ও কাপ্তাই কেন্দ্রের পেছনে ফিক্সড কস্ট গেছে ৪ হাজার ৮১৭ কোটি টাকা। ১৪ অক্টোবর সন্ধ্যায় সরকারি দোহাজারী ও হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং প্ল্যান্ট দুটি উৎপাদন করেছে মাত্র ৩০ ও ৪১ মেগাওয়াট।

বেসরকারি কেন্দ্রগুলোর চিত্র আরও ভয়াবহ। চট্টগ্রামের ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের সক্ষমতা ৩০০ মেগাওয়াট। গত অক্টোবর মাসে কেন্দ্রটি গড়ে বিদ্যুৎ উৎপাদন করেছে ১১০ মেগাওয়াট, যা সক্ষমতার মাত্র ৩৭ শতাংশ। অথচ গত সাত বছরে বিদ্যুৎ কেনা ও ক্যাপাসিটি চার্জ বাবদ কেন্দ্রটিকে ৯ হাজার ৬৬৯ কোটি টাকা পরিশোধ করেছে বিপিডিবি।

লাইন না থাকা ও জ্বালানি সংকটে কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। কিন্তু চুক্তি অনুযায়ী বেসরকারি মালিকদের ঠিকই হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিপিডিবির আর্থিক বিবরণী বলছে, ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এসএস পাওয়ারকে মাত্র দুই অর্থবছরে (২০২৩-২৪ ও ২০২৪-২৫) দেওয়া হয়েছে ১৪ হাজার ১৪৮ কোটি টাকা। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছিল ২৮ হাজার কোটি টাকা। অর্থাৎ মাত্র দুই বছরেই নির্মাণ ব্যয়ের অর্ধেক তুলে নিয়েছে তারা। শুধু এই বিদ্যুৎকেন্দ্রই নয়, গত ১৮ বছরে চট্টগ্রামের আইপিপি, রেন্টালসহ ১৭টি বিদ্যুৎকেন্দ্রকে বিপিডিবি পরিশোধ করেছে ৫৯ হাজার ৫১০ কোটি টাকা, যার বড় অংশই ক্যাপাসিটি চার্জ।

নথিতে ত্রুটি, মুখে অস্বীকার

অন্যদিকে চট্টগ্রাম জোনে বিপিডিবির ৬ হাজার ৫৪০ কিলোমিটার বিতরণ লাইন এবং কালুরঘাট, ফৌজদারহাটসহ ৪২টি ৩৩/১১ কেভি সাবস্টেশন অতিরিক্ত লোডে বারবার ট্রিপ (সংযোগ বিচ্ছিন্ন) করছে। গত ১ নভেম্বরের জাতীয় লোড প্রেরণ কেন্দ্রের (এনএলডিসি) প্রতিবেদন অনুযায়ী, ওইদিন খোদ চট্টগ্রাম শহরের ষোলশহর ১৩২/৩৩ কেভি সাবস্টেশনের দুটি ট্রান্সফরমারে দুই দফায় ‘ফোর্সড শাটডাউন’ (বাধ্যতামূলক বিদ্যুৎ বন্ধ) করতে হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড শিল্পাঞ্চলের সাবস্টেশনে টানা ৫ ঘণ্টা এবং হাটহাজারী-মদুনাঘাট সঞ্চালন লাইনে সাড়ে ৯ ঘণ্টা শাটডাউন ছিল। এমনকি শিকলবাহা সাবস্টেশনের ১৩২ কেভির লাইন বিকল হওয়ার পর মেরামত করতে হয়েছে। গ্রিড সাবস্টেশনের এসব ট্রান্সফরমার ও লাইন বন্ধ থাকার সরাসরি প্রভাব পড়ে বিপিডিবির ৩৩ কেভি বিতরণ লাইনের ওপর, যার খেসারত দিতে হয় সাধারণ গ্রাহক ও শিল্পকারখানাগুলোকে।

এ বিষয়ে বিপিডিবি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘চট্টগ্রামে যত বিদ্যুৎই উৎপাদন হোক না কেন, তার পুরোটাই চলে যায় জাতীয় গ্রিডে। জাতীয় গ্রিড থেকে যেটুকু বরাদ্দ দেওয়া হয়, শুধু সেটুকুই গ্রাহক পর্যায়ে বিতরণ করি। কোথায় কতটুকু বিদ্যুৎ দেওয়া হবে, তা কেন্দ্রীয়ভাবেই নির্ধারিত হয়।’ তবে বিতরণ লাইনের সীমাবদ্ধতার কথা অস্বীকার করে তিনি বলেছেন, ‘লাইন না থাকার কারণে আমরা বিদ্যুৎ দিতে পারছি না— এ তথ্য সঠিক নয়। আমাদের আওতাধীন সব জায়গায় বিদ্যুৎ পৌঁছানোর সক্ষমতা রয়েছে।’

ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেছেন, ‘বিদ্যুৎ খাতে গত দেড় দশকের বিনিয়োগ পুরোটাই ছিল উৎপাদনকেন্দ্রিক এবং লুটপাটনির্ভর। সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণ না করে একের পর এক মেগা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেওয়াটা ছিল ক্যাপাসিটি চার্জের নামে জনগণের করের টাকা লুটের একটি সুপরিকল্পিত ফাঁদ। এখন সক্ষমতার অর্ধেক বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। অথচ লাইনের অভাবে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই দায়ভার সম্পূর্ণভাবে বিগত সরকারের নীতিনির্ধারকদের। বর্তমান সরকারের উচিত অবিলম্বে এই অসম ও অন্যায্য চুক্তিগুলো বাতিল বা পুনর্মূল্যায়ন করা এবং বিতরণ খাতে জরুরি ভিত্তিতে বিনিয়োগ বাড়ানো।’

রাত বাড়ে। আনোয়ারা, বাঁশখালী আর মাতারবাড়ীর বিশাল বিদ্যুৎকেন্দ্রগুলোর আলোয় আলোকিত হয়ে থাকে সমুদ্র উপকূল। সেখানে অলস বসে থাকে টারবাইন। আর কয়েক কিলোমিটার দূরে কালুরঘাট বা সীতাকুণ্ডের কারখানায় জেনারেটরের শব্দে চাপা পড়ে যায় উৎপাদনের হিসাব। বিদ্যুৎ আছে, শুধু নেওয়ার পথটুকু তৈরি করা হয়নি। অপরিণামদর্শী এই উন্নয়ন সাধারণ মানুষকে কতটা যন্ত্রণা দেয়, তা শুধু ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পান।

চট্টগ্রামবিনিয়োগলোডশেডিংবিদ্যুৎউৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’