Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রপ্তানি

সন্দেহজনক পিন, ওটিপি ব্যবহারে সতর্কতা জারি
সন্দেহজনক পিন, ওটিপি ব্যবহারে সতর্কতা জারি
রপ্তানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে নতুন সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য অথবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন করার সময় তা যাচাই না করে সম্পন্ন করা যাবে না। প্রয়োজনীয় যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ করে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সন্দেহজনক লিংক, অননুমোদিত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো...
অর্থনীতি•প্রায় ১৩ ঘণ্টা আগে
অংশ নিচ্ছে ১৬১ দেশি-বিদেশি প্রতিষ্ঠান
অংশ নিচ্ছে ১৬১ দেশি-বিদেশি প্রতিষ্ঠান
বিশ্ববাজারে দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নির্দিষ্ট বাজারের ওপর একক নির্ভরশীলতা কাটিয়ে ওঠার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনে ১২টি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের জন্য থাকছে ২৪০টি স্টল। গতকাল শনিবার ইপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার প্রস্তুতি তুলে ধ...
অর্থনীতি•৩ দিন আগে
রুশ ডিজেলের প্রথম চালান আটকে আছে মার্কিন উপকূলে
রুশ ডিজেলের প্রথম চালান আটকে আছে মার্কিন উপকূলে
যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার প্রথম ডিজেল চালান নিয়ে যাওয়া একটি ট্যাংকার দেশটির পূর্ব উপকূলের কাছে এসে থেমে গেছে। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য থেকে মঙ্গলবার জানা গেছে এ তথ্য। তবে জাহাজটির গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান।চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে গত মাসে রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মস্কোর সঙ্গে একটি আকস্মিক চুক্তির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এলএসইজির জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ট্যাংকার...
যুক্তরাষ্ট্র•৭ দিন আগে
চিংড়ি রপ্তানিতে টানা পতন
চিংড়ি রপ্তানিতে টানা পতন
বিশ্ববাজারে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও হিমায়িত ও জীবন্ত মাছ, বিশেষ করে চিংড়ি রপ্তানিতে মন্দা কাটছে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতে প্রতি মাসেই রপ্তানি আয় কমেছে। চার মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে ১৩ কোটি ৫২ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯০ শতাংশ কম। উৎপাদন সক্ষমতার ঘাটতি, আধুনিক চাষপদ্ধতির অভাব, ভাইরাসমুক্ত পোনার সংকট এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়াকে এই পতনের প্রধান কারণ হিস...
অর্থনীতি•৮ দিন আগে
৭৪৭ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি
৭৪৭ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি
বিশ্ববাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে বাড়ছে আমদানি ব্যয়। অন্যদিকে দেশের শিল্প খাতের স্থবিরতা ও জ্বালানি সংকটের কারণে প্রত্যাশিত নয় রপ্তানি আয়। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৭ বিলিয়ন বা ৭৪৭ কোটি ডলারে।  যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ছিল ৫৭১ কোটি ডলার।  রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির জন্য চলতি হিসাবে ১৩৩ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। তার আগের অর্থবছরে জুলাই-সেপ্টেম্বর সময়ে ছিল ৮২ কোটি ডলার।&nbs...
বাণিজ্য•১২ দিন আগে
দিনে ২০ লাখ টাকার জলপাই বেচাকেনা
দিনে ২০ লাখ টাকার জলপাই বেচাকেনা
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাটে প্রতিদিন বেচাকেনা হচ্ছে গড়ে ২০ লাখ টাকা পর্যন্ত। মৌসুম জুড়ে প্রায় ছয় হাজার টন জলপাই কেনাবেচা হয় এ হাটে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে পঞ্চগড়সহ আশপাশের জেলার জলপাই। আর এই জলপাইয়ের বাণিজ্য ঘিরে প্রতি বছর তিন মাস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে প্রায় ৫০০ শ্রমিকের। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৫০ থেকে ৭০ টন জলপাই আমদানি হয় দেশের বৃহত্তম এ হাটে। প্রতিদিন লেনদেন হয় ১৫-২০ লাখ টাকা। দেশের আচার ও তেল প্রস্তুত...
বাণিজ্য•১৪ দিন আগে
হিমায়িত খাদ্য রপ্তানি খাতে যুক্ত হলো এনআরবিসি ব্যাংক
হিমায়িত খাদ্য রপ্তানি খাতে যুক্ত হলো এনআরবিসি ব্যাংক
হিমায়িত খাদ্য খাতের বিকাশ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের চুক্তি সই করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম সাইদুজ্জামান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান চুক্তিতে সই করেন। এ চুক্তির ফলে কাঁচামাল সংগ্রহ, হিমাগার স্থাপন ও কারখানা আধুনিকায়নের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নের এ তহবিল থেকে হিমায়িত চিংড়ি, মাছ ও মৎস্যজাত পণ্...
করপোরেট কর্নার•১৪ দিন আগে
শ্রমিক অসন্তোষ— সংকট না ষড়যন্ত্র?
শ্রমিক অসন্তোষ— সংকট না ষড়যন্ত্র?
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প। বছরে ৪০ বিলিয়ন ডলারের মতো রপ্তানি; ৩৫ লাখের বেশি শ্রমিক, যাদের ৫৫ শতাংশ নারীশ্রমিক, যুবকনির্ভর শিল্পকারখানা; যেখানে ৯০ শতাংশের বেশি শ্রমিকের বয়স ৪০ বছরের কম, শ্রমঘন শিল্পই শুধু নয়, একেকটা শিল্পাঞ্চলে কারখানার সংখ্যাও অনেক বেশি; ফলে লাখ লাখ শ্রমিক বাস করে একেকটা এলাকায়। সেই খাতে অসন্তোষ সৃষ্টি হলে তা ছড়িয়ে পড়তে সময় লাগে না। এবারও সেটাই ঘটেছে। গত কয়েক দিনে শ্রমিকরা নেমে এসেছে রাস্তায়, সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে, মালিকরা বন্ধ ঘোষণা করছেন একের পর...
কলাম•১৩ দিন আগে
শ্রমিক আন্দোলনের মুখে বাধাগ্রস্ত ৮৫০ কোটির রপ্তানি
শ্রমিক আন্দোলনের মুখে বাধাগ্রস্ত ৮৫০ কোটির রপ্তানি
টানা শ্রমিক আন্দোলনের মুখে মারাত্মক সংকটে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। গত দুই দিনে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে উৎপাদন স্তব্ধ হয়ে প্রায় ৮৫০ কোটি (৭ কোটি মার্কিন ডলার) টাকার রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশের সব পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ। তবে হামলা, ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় কারখানার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তাদের উদ্বেগ এখনো কাটেনি। বিজিএমইএর তথ্য অনুযায়ী, শুধু গতকাল সোমবারই ঢাকা, গাজীপুর, সাভার ও আশ...
অর্থনীতি•১৪ দিন আগে
প্রথম ৪ মাসে রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ
প্রথম ৪ মাসে রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ
বিশ্ববাজারে নানা চ্যালেঞ্জ ও প্রতিযোগিতাকে পেছনে ফেলে বাংলাদেশের রপ্তানি খাত তার ধারাবাহিক ও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৭০৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এ অর্জন পূর্ববর্তী অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেশি। এ ছাড়া একক মাস হিসেবে গত অক্টোবর ২০২৬-এ রপ্তানি আয় হয়েছে ৩৯৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৩৯ শতাংশ এবং সেপ্টেম্বর মাসের চেয়ে ১ দশমিক ৩৯ শতাংশ বেশি। আজ রবিবার রপ্...
বাণিজ্য•১৬ দিন আগে
শ্রমিক আন্দোলনে ৫০০ কারখানা বন্ধ, ক্ষতি ৩৭৩ কোটি টাকা
শ্রমিক আন্দোলনে ৫০০ কারখানা বন্ধ, ক্ষতি ৩৭৩ কোটি টাকা
রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে অন্তত ৫০০টি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে এক দিনে প্রায় ৩৭৩ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পোশাক খাতের মালিকদের সংগঠন (বিজিএমইএ)। আজ রবিবার বিজিএমইএ’র সহসভাপতি মো. রেজওয়ান সেলিম আগামীর সময়কে জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা এবং এর পাশের এলাকার প্রায় ৫০০ কারখানা বন্ধ করা হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে ৩০ মিলিয়ন ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। দীর্ঘমেয়াদে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হবে।ন্যূনতম মাসি...
রাজধানী•১৬ দিন আগে
ইইউতে পোশাক রপ্তানিতে নতুন সুযোগ
ইইউতে পোশাক রপ্তানিতে নতুন সুযোগ
কম দামের পণ্য আমদানিতে নতুন শুল্ক ও হ্যান্ডলিং ফি আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে চীনের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় চাপ সৃষ্টি হয়েছে। অতি স্বল্পমূল্যের পোশাক ও পণ্য আমদানি ব্যয়বহুল হয়ে ওঠায় ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাভিয়েশনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এভিয়ানের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ইইউতে চীন থেকে কম মূল্যের ই-কমার্স পণ্যের আকাশপথে চালান আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। মূলত নীতিগত প...
অর্থনীতি•১৭ দিন আগে
কৃষিপণ্য রপ্তানিতে আইএফআইসি ব্যাংকের নতুন অর্থায়ন
কৃষিপণ্য রপ্তানিতে আইএফআইসি ব্যাংকের নতুন অর্থায়ন
বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াতে ভ্যালু চেইনভিত্তিক নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক। এতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে কৃষিপণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রস্তাবিত অর্থায়ন মডেলে উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, পণ্যের উৎস শনাক্তকরণ, বাজারে প্রবেশাধিকার ও প্রাতিষ্ঠানিক অর্থায়নকে সমন্বিত ভ্যাল...
করপোরেট কর্নার•১৭ দিন আগে
উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে ভাটা
উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে ভাটা
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৯৯৭ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৬১ কোটি ডলার। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে সোয়েটার, ট্রাউজার ও টি-শার্টের মতো মৌলিক পোশাক থেকে। বিপরীতে, উচ্চমূল্যের পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ছিল সীমিত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, প্রথম...
বাণিজ্য•১৯ দিন আগে
চীন যেভাবে সারা বিশ্বের কারখানা
চীন যেভাবে সারা বিশ্বের কারখানা
জনসংখ্যা ১৪২ কোটি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্র। বিশ্বের এক নম্বর গাড়ি উৎপাদন ও ব্যবহারকারী দেশ। গত বছর ছিল সাড়ে তিন কোটি। দেশটির আয়তন ৯৬ লাখ বর্গকিলোমিটার— পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। ২০২৬ সালে সেরা ১০ অর্থনীতির দেশের মধ্যে তারা সেকেন্ড পজিশনে, ২১ ট্রিলিয়ন ডলার। সবচেয়ে দামি ও সহজে বিক্রয়যোগ্য পণ্য স্বর্ণ মজুদের তালিকায় ছয় নম্বরে। মজুদের পরিমাণ ২ হাজার ১৯২ টন। জাতিসংঘ ঘোষিত সারা পৃথিবীর ৩৩ মেগাসিটির মধ্যে চারটি তাদের। এতসব গৌরবময় আর অহংকারী তথ্য দখল করে আছে চীন। এই চীন হলো এখন ‘সারা প...
অর্থনীতি•২৩ দিন আগে
দক্ষ কর্মী গড়তে না পারলে সুযোগ নেওয়া যাবে না
দক্ষ কর্মী গড়তে না পারলে সুযোগ নেওয়া যাবে না
২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ২ বিলিয়ন ডলারের বেশি গাড়ি রপ্তানি করবে জাপান। অন্যদিকে, জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতি বছর বাণিজ্য ঘাটতি ৮০ কোটি মার্কিন ডলার। ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজার গতিশীল করতে আগামীকাল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার প্রত্যাশা নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন জাপান-বাংলাদেশ চেম্বারের উপদেষ্টা এবং বারভিডা সভাপতি আবদুল হক। সাক্ষাৎকার নিয়েছেন বিজনেস এডিটর মিজান চৌধুরী প্রশ্ন: আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে জাপান ২ বিলিয়ন ডলার...
অর্থনীতি•২৪ দিন আগে
ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ
ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ডেনিম রপ্তানি থেকে আয় হয়েছে ৮৬ কোটি ৯১ লাখ ৩০ হাজার ইউরো, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কম। তবে আগস্ট মাসে রপ্তানি বেড়ে যাওয়ায় বাজারটিতে ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া যাচ্ছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপীয় ইউনিয়ন ২৯৫ কোটি ৬২ লাখ ১০ হাজার ইউরোর ডেনিম আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩০৯ কোটি ২২...
বাণিজ্য•২৪ দিন আগে
সিলেটে ৩৮০ কোটির প্যাকিং হাউজ
সিলেটে ৩৮০ কোটির প্যাকিং হাউজ
সিলেট অঞ্চলের কৃষিপণ্য ও হাওরের দেশি মাছ রপ্তানির সম্ভাবনা থাকলেও আধুনিক সংরক্ষণ, মান যাচাই ও প্যাকেজিং সুবিধার অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এই সীমাবদ্ধতা কাটাতে প্রায় ৩৮০ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষিপণ্যের অপচয় কমানো, আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেটের গোয়ালগাদ্দা শিম, জারা লেবু ও নাগা মরিচের মতো কৃষিপণ্যের যুক্তরাজ্য...
বাণিজ্য•২৯ দিন আগে
আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ
চিফ হুইপ ● আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ
আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কুইক রেন্টালের প্ল্যান্টে কোনো মেশিনই ছিল না। ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাত থেকে লাখ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এমন আইন তৈরি করে গেছে, যাতে বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে আদালতে বা সংসদে কোনো প্রশ্ন করা না যায়।আজ...
সারা দেশ•৩০ দিন আগে
ইইউতে পোশাক রপ্তানির শীর্ষে স্পেন
ইইউতে পোশাক রপ্তানির শীর্ষে স্পেন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে জার্মানিকে ছাড়িয়ে শীর্ষ গন্তব্যে উঠে এসেছে স্পেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্পেনে বাংলাদেশ থেকে ১১৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। একই সময়ে জার্মানিতে রপ্তানি হয়েছে ১১২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে চিত্র ছিল উল্টো। তখন জার্মানিতে ১১২ কোটি ৪৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল, যেখানে স্পেনে রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার। এক বছরের ব্যব...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে