চিংড়ি রপ্তানিতে টানা পতন
- বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ

সংগৃহীত ছবি
বিশ্ববাজারে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও হিমায়িত ও জীবন্ত মাছ, বিশেষ করে চিংড়ি রপ্তানিতে মন্দা কাটছে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতে প্রতি মাসেই রপ্তানি আয় কমেছে। চার মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে ১৩ কোটি ৫২ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯০ শতাংশ কম। উৎপাদন সক্ষমতার ঘাটতি, আধুনিক



