পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ ও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।আজ শনিবার সকালে ঈশ্বরদী পৌর বাজার এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।আসাদুজ্জামান সরকার জানান, ইলিশ মৌসুমে সরকারের নির্দেশনা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। এ নির্দেশনা বাস্তবায়নে কেউ ইলিশ মাছ বিক্রি করছেন কি না, তা দেখতে ঈশ্বরদী পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
আরও পড়ুন...