Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কেরানীগঞ্জে ৩ লাখ ১০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৪৩
কেরানীগঞ্জে ৩ লাখ ১০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ

ছবি: আগামীর সময়

কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে উদ্ধার করা রেণু পোনাগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব রেণু পোনা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেছেন, চট্টগ্রাম থেকে খুলনায় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করা রেণু পোনাগুলো পরিবহন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। উদ্ধার করা রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

তিনি জানান, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে উদ্ধার করা রেণু পোনাগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে। হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে রেণু পোনা আহরণ, পরিবহন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এর আগে গত ২০ মে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে পরিচালিত আরেকটি অভিযানে দুটি ট্রাক থেকে ৭৫টি ড্রামে সংরক্ষিত বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। জব্দ করা ওই রেণু পোনার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১৫ লাখ টাকা।

মৎস্য বিভাগের তথ্যমতে, পরপর দুটি অভিযানে বিপুল পরিমাণ রেণু পোনা জব্দ হওয়ায় কেরানীগঞ্জ হয়ে চিংড়ির রেণু পাচারে একটি সক্রিয় চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। নদী ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

কেরানীগঞ্জরেণূ পোনাচিংড়িপোনা জব্দ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    ২২ জুলাই ২০২৬, ০৭:২০

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২২ জুলাই ২০২৬, ০৮:২৫

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    ২২ জুলাই ২০২৬, ০৮:০৫

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    ২২ জুলাই ২০২৬, ০২:৩২

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    ২২ জুলাই ২০২৬, ০৯:১৫

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪

    পুরো রংপুর বিভাগে এক হাসপাতালে ডায়ালাইসিস

    পুরো রংপুর বিভাগে এক হাসপাতালে ডায়ালাইসিস

    ২২ জুলাই ২০২৬, ০৫:২৮

    advertiseadvertise