লক্ষ্মীপুরে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করতেন। মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।আজ বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খোরশেদ দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তিনি দুই ছেলে ও এক মেয়েসন্তানের জনক।নিহতের স্ত্রী মুক্তা দাবি করেন, তার স্বামী মাটি ব্যব...