Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বারহাট্টা

সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
নেত্রকোনার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল মিয়ার (৪০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মেয়ে ও স্ত্রী।গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাইকুলের  মৃত্যু হয়।গত রবিবার বিকালে উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সাইকুল একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে ঢাকায় বসবাসকারী বড় ভাই সাইদুল মিয়ার (৪৫) সঙ্গে সাইকুলের বিরোধ ছিল। এর জের...
সারা দেশ•১৪ দিন আগে
জমির সীমানায় খুঁটি দেওয়া নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
জমির সীমানায় খুঁটি দেওয়া নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় বসতভিটার সীমানায় খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইকুল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সাইকুলের স্ত্রী মোছা. সুরাইয়া (৩৩) ও তাদের মেয়েও গুরুতর আহত হয়েছেন।আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুল মিয়ার মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর (লম্বাপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।নিহত সাইকুল মিয়া ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযুক্ত সাইদুর রহমান...
সারা দেশ•১৪ দিন আগে
বারহাট্টায় ১০০ বস্তা চায়না ডিএপি সার জব্দ
বারহাট্টায় ১০০ বস্তা চায়না ডিএপি সার জব্দ
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আবারও সারবোঝাই গাড়ি আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বাউসী বাজার এলাকায় দুটি গাড়িতে থাকা ২০০ বস্তা চায়না ডিএপি সারের মধ্যে ১০০ বস্তা আটক করা হয়েছে। তবে বাকি ১০০ বস্তা নিয়ে একটি গাড়ির চালক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নেওয়ার পথে গাড়ি দুটি আটক করা হয়।বাউসী বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম জানিয়েছেন, ধর্মপাশা থেকে কলমাকান্দায় সার নেওয়ার পথে স্থানীয়রা গাড়ি দুটি আটক করে...
সারা দেশ•১৫ দিন আগে
বারহাট্টায় মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বারহাট্টায় মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতহারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী নেত্রকোনার আটপাড়া উপজ...
সারা দেশ•১৭ দিন আগে
স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে
বারহাট্টা ● স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে
নেত্রকোনার বারহাট্টায় পারিবারিক বিরোধের জেরে সাব্বির (২৪) নামে এক যুবক বিষপান করেছেন। এ সময় স্বামীকে বাধা দিতে গিয়ে তার স্ত্রী সামিরা আক্তারের মুখেও বিষ ঢুকে যায়। পরে দুজনকেই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের পাকস্থলী পরিষ্কারের পর হাসপাতালে ভর্তি করেন।সাব্বির উপজেলার পূর্ব মৌয়াটি গ্রামের অজিত মিয়ার ছেলে। আরও পড়ুন...
সারা দেশ•২৩ দিন আগে
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বহিষ্কার যুবদল নেতা
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বহিষ্কার যুবদল নেতা
বহিষ্কারাদেশ প্রত্যাহারের আড়াই মাসেরও কম সময়ের মধ্যে আবারও দল থেকে বহিষ্কার হয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল। সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্...
সারা দেশ•২৭ দিন আগে
জমিহীন পরিবারের নামে ১৫০ মণ ধান!
জমিহীন পরিবারের নামে ১৫০ মণ ধান!
নেত্রকোনার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকেরা ধান দিতে গিয়ে ভোগান্তিতে পড়লেও ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।চলতি বছর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬৫৫ মেট্রিক টন। কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতে ধান সংগ্রহে ধীরগতি থাকায় অনেকেই সরকারি গুদামে ধান দিতে পারেননি। পরে জুলাই-আগস্টে ধান সংগ্রহ শুরু হওয়ায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।বাউসী ইউনিয়নের দত্তখিলা গ্রামের চম্পা রানী অধিকারী তার বাবার নামে ১৫০ মণ ধান সরকারি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের রতন চন্দ্র দাস। পেশায় মাছ ব্যবসায়ী। স্ত্রীকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি। তার তিন মেয়ে থাকতো গ্রামের বাড়িতে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৭ অক্টোবর বুধবার সকালে গাজীপুরের সখীপুর বাজারে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রতন চন্দ্র দাস। পরে আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। রতন চন্দ্র দাস কামালপুর গ্রামের সুদর্শন দাসের বড় ছেলে।স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, রতন খুব ভালো ছেলে ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সকালে তার মৃত্যু হয়েছে। তার তিন...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা না করতে হুমকি
মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা না করতে হুমকি
নেত্রকোনার বারহাট্টার হিফজুল আলম মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের অভিযোগ, ঘটনার পর বিচার পাওয়ার বদলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা না করতে ও বিষয়টি প্রকাশ না করতে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার পাশের নদীর পাড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্থানীয় দোকানি আব্দুল মালেক চকলেট, বিস্কুট ও খাতা-কলম দেওয়ার লোভ দেখিয়ে এর আগেও একাধিকবার শিশুটির সঙ্গে এ ধরনের আচরণ করেছেন বলে পরিবারের দাবি।অভিযোগ রয়েছে, আব...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বারহাট্টায় কাদাপাথর দিয়ে সেতু ঢালাই করায় বন্ধ কাজ
বারহাট্টায় কাদাপাথর দিয়ে সেতু ঢালাই করায় বন্ধ কাজ
নেত্রকোনার বারহাট্টায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। জমাট বাঁধা সিমেন্ট, কাদাযুক্ত পাথর, ময়লাযুক্ত বালু ও মরিচাধরা রড ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ পেয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।আজ রবিবার উপজেলার গোড়ল এলাকায় সেতুটির ঢালাইয়ের কাজ শুরু হলে স্থানীয়রা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেন। খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ও প্রকল্প বাস্তবায়ন কর্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বারহাট্টায় সিলিন্ডারের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
বারহাট্টায় সিলিন্ডারের আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামে সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শিউলী রানী বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলিন্ডারের আগুনে ঘরসহ দগ্ধ হন শিউলী রানী। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায়...
সারা দেশ•২ মাস আগে
বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার বারহাট্টায় বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তরিকুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালপুর বাজারে নিজ সার ও কীটনাশকের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম। আরও পড়ুন বলেশ্বর নদে কুমির, আতঙ্কে জেলে-স্থানীয়রা...
সারা দেশ•২ মাস আগে
বারহাট্টায় মেডিকেল হলে ৩০ লাখ টাকার ওষুধ চুরি
বারহাট্টায় মেডিকেল হলে ৩০ লাখ টাকার ওষুধ চুরি
নেত্রকোনার বারহাট্টা উপজেলা হাসপাতাল সড়কের বারহাট্টা মেডিকেল হলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী শহিদুর রহমানের দাবি, দোকান থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরের দল।শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে এক চোর শাটারের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। ঢুকেই সে একে একে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পর হাতে একটি বস্তা নিয়ে আরও একজন দোকানে প্রবেশ করে। সেও ভেতরে থাকা অন্যান্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফ...
সারা দেশ•২ মাস আগে
বেশি দামে সার বিক্রি, প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে ব্যবসায়ীর দুর্ব্যবহার
বেশি দামে সার বিক্রি, প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে ব্যবসায়ীর দুর্ব্যবহার
নেত্রকোনার বারহাট্টায় আমন মৌসুমের শুরু থেকেই রাসায়নিক সারের সংকট ও সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এসব অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে একাধিক সার ডিলারকে জরিমানাও করা হয়েছে।স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি, টিএসপিসহ বিভিন্ন ধরনের সার বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ১ হাজার ৫০ টাকা নির্ধারিত মূল্যের ডিএপি সার ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।বাউসী...
সারা দেশ•২ মাস আগে
বারহাট্টায় ছুটির দিনে শিক্ষা অফিস থেকে বই সরানো নিয়ে রহস্য
বারহাট্টায় ছুটির দিনে শিক্ষা অফিস থেকে বই সরানো নিয়ে রহস্য
সরকারি ছুটির দিনে নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিপুল পরিমাণ নতুন বই সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভ্যানে করে অফিস থেকে বই বের করে বারহাট্টা বাজারের প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তোলা হয়। বইগুলো কোথায় নেওয়া হচ্ছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে মিল পাওয়া যায়নি। এমনকি পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি তারা।ঘটনাস্থলে বই পরিবহনের কাজে থাকা এক ভ্যানচালক জানান, ভাড়ায় চালিত গাড়িতে করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বই এনে ট্রাকে তোলা হচ্ছে। তবে এসব...
সারা দেশ•২ মাস আগে
‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ
‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা সেবনের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী। গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিকালে জামিনে মুক্তি পান তারা। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, মাদকের মামলা না দেওয়ায় জামিন পেয়েছেন আসামিরা। শনিবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার মনাষ গ্রামের অন্তু মিয়ার ফিশারির পাড়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। তারা হলেন, ফকিরের বাজার এলাকার খুকুমণি, সাদুয়ারকান্দা গ্রামের মুমেন মিয়া এবং কলমাকান্দা উপজেলার হুগলা ইউনিয়নের মো. কবির মিয়া।  এ সময় সেখানে ছিলেন স্থানীয়...
সারা দেশ•৩ মাস আগে
সার নিয়ে ভোগান্তিতে কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে
বারহাট্টা ● সার নিয়ে ভোগান্তিতে কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে
নেত্রকোনার বারহাট্টায় সার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপজেলার ৭টি ইউনিয়নে ১১টি বিসিআইসি ও ২৪টি বিএডিসি ডিলারের নামে সার বরাদ্দ থাকলেও ২০ আগস্ট পর্যন্ত কোনো ডিলারই বরাদ্দকৃত সার গুদামজাত করেননি।সরেজমিন উপজেলার বিসিআইসি সার ডিলার রাধা রমন ট্রেডার্সে গিয়ে পরিচালক লিটন সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি মাসে তাদের নামে ১৯ দশমিক ৯০ টন ডিএপি সার বরাদ্দ হয়েছে। তবে এখনো গুদামে সার এসে পৌঁছেনি। দুই-তিন দিনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।লিটন সাহা আরও জানান, চলতি মাসে বিএডিসি ডিলারদের নামে ডিএপি সারের...
সারা দেশ•৩ মাস আগে
কুকুরের তাড়া খেয়ে বৃদ্ধের ঘরে আশ্রয় নিয়ে ধর্ষণের শিকার শিশু
কুকুরের তাড়া খেয়ে বৃদ্ধের ঘরে আশ্রয় নিয়ে ধর্ষণের শিকার শিশু
নেত্রকোনার বারহাট্টায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কালি সাধনকে (৬৫) আটক করেছে পুলিশ।আটক হওয়া সাধন উপজেলার পাঁচরুখী গ্রামের বাসিন্দা। শিশুটি পাঁচরুখী শেখেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আরও পড়ুন নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন ০৮ আগস্ট ২০২৬...
সারা দেশ•৩ মাস আগে
বারহাট্টায় নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ কায়সার কামালের
বারহাট্টায় নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ কায়সার কামালের
নেত্রকোনার বারহাট্টার আশপাশের এলাকার দীর্ঘদিনের লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা নিরসনে বারহাট্টায় ১৩২/৩৩ কেভি, ২×৮০/১২০ এমভিএ গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছেন।পত্রে উল্লেখ করা হয়, নেত্রকোনা জেলার প্রায় ২৩ লাখ ৫৯ হাজার মানুষের বিদ্যুৎ চাহিদা বর্তমানে নেত্রকোনা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে পূরণ করা হচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহের কয়েকটি...
সারা দেশ•৪ মাস আগে
বারহাট্টায় স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
বারহাট্টায় স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
নেত্রকোনার বারহাট্টার উজানগাঁও মনাষ আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, শিক্ষাগত যোগ্যতা যাচাই ছাড়াই পরিচালনা কমিটির তালিকা পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।স্থানীয় কয়েক অভিভাবকের অভিযোগ, পরিচালনা কমিটির জন্য নামের তালিকা গোপনে বোর্ডে পাঠিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সেলিম। সভাপতি পদে তিনি পাঠিয়েছেন আনোয়ার হোসেনের নাম। বিধি অনুযায়ী, সভাপতি পদে মনোনীত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান উল্লেখ করা হলেও আনোয়ার ২০০৫ সালে আলিয়া...
সারা দেশ•৪ মাস আগে