Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বারহাট্টা

সার নিয়ে ভোগান্তিতে কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:২১
সার নিয়ে ভোগান্তিতে কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে

গ্রাফিকস: আগামীর সময়

নেত্রকোনার বারহাট্টায় সার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপজেলার ৭টি ইউনিয়নে ১১টি বিসিআইসি ও ২৪টি বিএডিসি ডিলারের নামে সার বরাদ্দ থাকলেও ২০ আগস্ট পর্যন্ত কোনো ডিলারই বরাদ্দকৃত সার গুদামজাত করেননি।

সরেজমিন উপজেলার বিসিআইসি সার ডিলার রাধা রমন ট্রেডার্সে গিয়ে পরিচালক লিটন সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি মাসে তাদের নামে ১৯ দশমিক ৯০ টন ডিএপি সার বরাদ্দ হয়েছে। তবে এখনো গুদামে সার এসে পৌঁছেনি। দুই-তিন দিনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।

লিটন সাহা আরও জানান, চলতি মাসে বিএডিসি ডিলারদের নামে ডিএপি সারের কোনো বরাদ্দ হয়নি। শুধু ১১ জন বিসিআইসি ডিলারের নামে প্রায় ১৯ টন করে ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

আসমা ইউনিয়নের বিসিআইসি ডিলার নূর মেহেদী এন্টারপ্রাইজের পরিচালক প্রশান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নামে ডিএপি সারের বরাদ্দ নেই। তবে ১ হাজার ৫০০ টাকা দিলে আমদানিকারকের কাছ থেকে ডিএপি সার দেওয়া যাবে।

অন্যদিকে সিংধা ইউনিয়নের বিসিআইসি ডিলার সজিব এন্টারপ্রাইজের পরিচালক যতন সরকার বলেন, তারা সরকারি মূল্যেই সার বিক্রি করেন। তবে বর্তমানে তাদের কাছে ডিএপি সার নেই।

আরও পড়ুন

রিজভী এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

২০ আগস্ট ২০২৬

স্থানীয় কৃষক মোফাজ্জল হোসেন খোকন মিয়া বলেন, বাজারে ডিএপি সার না পেয়ে তিনি গোপালপুর বাজার থেকে টিএসপি সার ১ হাজার ৫০০ টাকা এবং এমওপি সার ১ হাজার টাকা দিয়ে কিনেছেন। তার দাবি, এমওপি সারের বস্তায় লেখা রয়েছে—এই সার বিক্রির জন্য নয়। (সরকারি সার)

এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন।

স্থানীয় কৃষক আরিফ মিয়া, ফুল মিয়াসহ অনেক কৃষক জানান, প্রয়োজনের সময় সরকারি মূল্যে সার না পাওয়ায় তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহ নিশ্চিত না হলে আমন মৌসুমে কৃষকদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বারহাট্টাসারকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব