সার না পাওয়ার আতঙ্ক যেন জেঁকে বসেছে কুড়িগ্রামের কৃষকদের মনে। ভূরুঙ্গামারী, রৌমারী ও রাজিবপুরের পর এবার নাগেশ্বরীতে কৃষকদের ক্ষোভ বিস্ফোরিত হয়েছে ডিলার পয়েন্টে। সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন, আটকে রেখেছেন কৃষি কর্মকর্তাকে।আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের বিসিআইসির ডিলার ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্সের’ সামনে এই বিক্ষোভ হয়।কৃষকরা বলেছেন, রবি মৌসুমে এলাকার প্রধান ফসল আমন, বেগুন ও বিভিন্ন সবজির চাষাবাদে সারের চাহিদা বাড়ছে। কিন্তু মৌসুমের শুরু থেকেই...