Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাটমোহরে ডিলারের গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুট

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২০:২১
শেয়ার করুন:
চাটমোহরে ডিলারের গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুট

ছবি: আগামীর সময়

পাবনার চাটমোহরে সরকারিভাবে বরাদ্দ করা সার বিতরণকে কেন্দ্র করে অসন্তোষ ও বিশৃঙ্খলার জেরে ডিলারের গুদাম ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সার ডিলার প্রদীপ কুমারের বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দিতে কৃষকদের প্রতি আহ্বান জানায় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দ করা ইউরিয়া, এমওপি ও ডিএপি সার বিতরণ শুরু করেন ডিলার প্রদীপ কুমার। তার বিক্রয়কেন্দ্রের গুদামে ১ হাজার ১৮১ বস্তা সার মজুদ ছিল। বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সকাল পর্যন্ত ১৭১টি মেমো করা হয়।

আরও পড়ুন

ঋতুদের নতুন কোচ নিয়োগের পক্ষে ছিলেন না কিরণ!

০৯ নভেম্বর ২০২৬

সকাল সাড়ে ১১টার দিকে লাইনে দাঁড়ানো ও সার বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ডিলার পয়েন্টের গুদাম ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় গুদামে থাকা প্রায় ৬১১ বস্তা সার নিয়ে যান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ডিলার পয়েন্টের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেলায় সার সংকটের গুঞ্জন নাকচ করে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘জেলায় সারের কোনো সংকট নেই। চাহিদার চেয়েও বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের সময় দীর্ঘ লাইনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কিছু মানুষ সার নিয়ে গেছেন। মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চাটমোহরডিলারসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স