Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সার নিয়ে কৃত্রিম সংকট করলে বাতিল হবে ডিলারশিপ: কৃষি সচিব

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৩৩
শেয়ার করুন:
সার নিয়ে কৃত্রিম সংকট করলে বাতিল হবে ডিলারশিপ: কৃষি সচিব

ছবি: আগামীর সময়

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। এরপরও কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ পাওয়ার পরও সার উত্তোলন না করে সংকট তৈরির অপচেষ্টা চালালে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে। কৃষকের কাছে সময়মতো, নির্ধারিত দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দিতে এ নির্দেশ দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনাসভায় তিনি একথা বলেন।

কৃষি সচিব বললেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সার বিতরণে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেছেন, ডিলারদের বরাদ্দ করা সার যথাসময়ে উত্তোলন এবং কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থে কোনো ডিলার সার উত্তোলন না করে বাজারে সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ পাওয়ার পরও সার উত্তোলন না করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে।

ডিলারদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রতি কেজি সার পরিবহনের খরচ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন বলে উল্লেখ করেন সেলিম খান। তিনি বললেন, কৃষকের ভোগান্তি কমাতে সার বিক্রয়কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। মাইকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে সার বিতরণের নামে কৃষকদের হয়রানি করা যাবে না। কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

সার বিক্রয়কেন্দ্রে কী পরিমাণ সার মজুত রয়েছে, তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন কৃষি সচিব। একই সঙ্গে প্রতিটি বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যতালিকা টানিয়ে রাখতে হবে। সার বিতরণে অনিয়ম ঠেকাতে কৃষি বিভাগ ও প্রশাসনকে নিয়মিত তদারকিরও নির্দেশ দেন তিনি।

কৃষির গুরুত্ব তুলে ধরে সেলিম খান বললেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। কৃষকদের ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের আড়াই কোটি কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। কৃষক কার্ড প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প। কৃষির উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষক, কৃষি কর্মকর্তা, সার ডিলার, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি প্রতিনিধি, এসআরইবির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলারদের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সচিবসারডিলারশিপরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ