সার সংকট সারা দেশে। নিয়োগ হচ্ছে নতুন ডিলার। এর সঙ্গে নতুন বিতরণ নীতিমালা। এ দুই নতুনে ভর করেছে ডিলারদের রাজনীতি আর ভীতি। এতে সারের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। সরকার পর্যাপ্ত মজুদের কথা বললেও অনেক কৃষক নির্ধারিত দামে ডিলারের কাছে প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ফলে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে সংকটের পরিস্থিতি, ঘটেছে লুটের ঘটনা।
সরকারি ডিলারের কাছে সার না থাকার কথা বলা হলেও পাশের খোলাবাজার বা খুচরা দোকানে বেশি দামে তা পাওয়া যাচ্ছে। মাগুরার বালিদিয়া ইউনিয়নের অনুমোদিত ডিলার মিলন ঘোষ ইউরিয়া সরবরাহ স্বাভাব...