মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের রতন চন্দ্র দাস। পেশায় মাছ ব্যবসায়ী। স্ত্রীকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি। তার তিন মেয়ে থাকতো গ্রামের বাড়িতে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৭ অক্টোবর বুধবার সকালে গাজীপুরের সখীপুর বাজারে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রতন চন্দ্র দাস। পরে আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। রতন চন্দ্র দাস কামালপুর গ্রামের সুদর্শন দাসের বড় ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, রতন খুব ভালো ছেলে ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সকালে তার মৃত্যু হয়েছে। তার তিনটি মেয়ে আজ থেকে আরও অসহায় হয়ে গেল।
রাতের আঁধারে কাটা হলো ২০০ বছরের গাছ, জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে
০৭ অক্টোবর ২০২৬
রতনের আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি কামালপুরে। মৃত্যুর আগে বুধবার সকালেই মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল রতনের। সেই শেষ কথার স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়ছেন তার মা।
অন্যদিকে ছেলেকে হারিয়ে হতবিহ্বল বাবা। এলাকাবাসী বলছেন, রতন ছিলেন ভালো মানুষ। তার এমন আকস্মিক মৃত্যুতে তারা হতবাক।
পরিবারের ভাষ্য অনুযায়ী, রতন চন্দ্র দাস আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি বাড়ির বাইরে ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। তার মৃত্যুতে স্ত্রী হয়েছেন বিধবা, আর বাবাকে হারিয়ে তিন মেয়ে হারিয়েছে তাদের অভিভাবক।




