Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বারহাট্টায় মেডিকেল হলে ৩০ লাখ টাকার ওষুধ চুরি

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪
শেয়ার করুন:
বারহাট্টায় মেডিকেল হলে ৩০ লাখ টাকার ওষুধ চুরি

নেত্রকোনার বারহাট্টা উপজেলা হাসপাতাল সড়কের বারহাট্টা মেডিকেল হলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী শহিদুর রহমানের দাবি, দোকান থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরের দল।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে এক চোর শাটারের তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। ঢুকেই সে একে একে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পর হাতে একটি বস্তা নিয়ে আরও একজন দোকানে প্রবেশ করে। সেও ভেতরে থাকা অন্যান্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে।

এরপর চোরেরা দোকানের বিভিন্ন তাক থেকে ওষুধ বস্তায় ভরে নিয়ে যায়। ক্যামেরাগুলো ভেঙে ফেলার পর তাদের আর কোনো কর্মকাণ্ড সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। ফুটেজে থাকা দুই ব্যক্তির মাথা ও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

ব্যবসায়ী শহিদুর রহমান বলেছেন, বছরের পর বছর পরিশ্রম, বিনিয়োগ ও শ্রম দিয়ে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। কিন্তু এক রাতের চুরিতে তাঁর ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে। তাঁর দাবি, চোরেরা দোকান থেকে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে।

ঘটনার পর দোকানের তাকগুলো প্রায় খালি পড়ে আছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসায় এমন ক্ষতিতে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ী ও তার পরিবার।

এদিকে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চুরির রহস্য উদঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ব্যবসায়ী শহিদুর রহমানের ছেলে মো. ইফতেখার তানভীর খান বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বারহাট্টা থানার এসআই বদিউজ্জামাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।

নেত্রকোনাবারহাট্টাওষুধ চুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য