‘ছোটদের’ সঙ্গে প্রকৃতির এ বড় অন্যায়! চার দিন ধরে নাগোয়ার আকাশ কাঁদছে। বৃষ্টির কারণে একের পর এক ক্রিকেট ম্যাচ ভেস্তে যাওয়ায় বড় ক্ষতি হচ্ছে ‘ছোটদের’। এশিয়ান গেমসের ক্রিকেটে এমনই এক নিয়ম হয়েছে, বৃষ্টিতে খেলা না হলেই জিতবে ‘বড়রা’। ছোট-বড়’র ব্যাপারটা বড় হয়ে দেখা দিচ্ছে বৃষ্টিই, বারবার নায়ক বনে যাচ্ছে বলেই। পরপর দুই দিনে চারটি কোয়ার্টার ফাইনাল বাতিল হয়েছে। তাতে কপাল পুড়েছে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পিছিয়ে থাকাদের। সুবিধা পেয়ে সেমিফাইনালে গিয়েছে ক্রিকেটে এশিয়ার চার শক্তিশালী ভারত, পাকিস্তান, বাংলা...