ফুটবল কখনো কখনো শুধু ৯০ মিনিটের খেলা
থাকে না। ম্যাচের বাঁশি বাজতেই জেগে ওঠে ইতিহাস, রাজনীতি, অহংকার, প্রতিশোধ ও জাতীয়
আবেগের বহু পুরনো ক্ষত। তবে ইংল্যান্ড-আর্জেন্টিনার সেমিফাইনালের বেলায় রেফারির বাঁশির
অপেক্ষায় কেউ বসে নেই। তার আগেই সব অনুষঙ্গ এসে জড়ো হয়েছে।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার
ফাইনাল জয়ের পর আর্জেন্টাইনদের মুখে শোনা গেছে সেই বিখ্যাত গান, ‘মালভিনাসের (ফকল্যান্ড)
জন্য, যা এখন যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ভূখণ্ড।’ ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে
যুদ্ধে জড়িয়েছিল আর্জেন্টিনা ও...