Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফাইনালের গতিপথ চার লড়াইয়ে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:০৭
ফাইনালের গতিপথ চার লড়াইয়ে

সংগৃহীত ছবি

ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। একদিকে সর্বোচ্চ ১৯ গোল করে আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে থাকা আলবিসেলেস্তেরা, অন্যদিকে পুরো আসরে মাত্র এক গোল হজম করে ইস্পাতকঠিন রক্ষণ গড়ে তোলা লা রোহা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কয়েকটি ব্যক্তিগত দ্বৈরথই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

আইমেরিক লাপোর্তে- লিওনেল মেসি

৩৯ বছর বয়সেও লিওনেল মেসির জাদু যেন একটুও ম্লান হয়নি। ৮ গোল নিয়ে তিনি এখন গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে। চারটি অ্যাসিস্টও করেছেন তিনি। মেসিকে থামাতে পারলে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেই কঠিন দায়িত্বের বড় অংশ থাকবে সেন্টারব্যাক আইমেরিক লাপোর্তের কাঁধে। পাউ কুবারসির সঙ্গে তার জুটি পুরো টুর্নামেন্টেই ছিল দুর্ভেদ্য। সাত ম্যাচে মাত্র এক গোল হজম করেছে স্পেন, যেখানে লাপোর্তের স্থিরতা ও নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।

রোদ্রি-এনসো ফের্নান্দেস

মধ্যমাঠে হবে দুই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। স্পেন অধিনায়ক রোদ্রি পুরো আসরেই আধিপত্য দেখিয়েছেন। সর্বোচ্চ ৬৪৮টি সফল পাস, ৯৩ শতাংশ পাস সফলতার হার এবং ৮৩ হাজার ৮০২ মিটার দৌড়ে টুর্নামেন্টে তিনিই সেরা।  অন্যদিকে আর্জেন্টিনার এনসো ফের্নান্দেসও সমান কার্যকর। বল পুনরুদ্ধারে তার ৪৩টি টার্নওভার আর্জেন্টিনা দলে সর্বোচ্চ। নকআউট পর্বে মিসরের বিপক্ষে জয়সূচক হেডের পর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও গোল করেছেন তিনি।

লামিন ইয়ামাল-নিকোলাস তাগিয়াফিকো

সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন লামিন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে তার গতিময় দৌড় থেকেই আসে স্পেনের পেনাল্টি। সৃজনশীলতার দিক থেকেও তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা। তাকে থামানোর দায়িত্ব থাকবে আর্জেন্টিনার অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগিয়াফিকোর ওপর।

মার্ক কুকুরেয়া বনাম হুলিয়ান আলভারেস

স্পেনের বামপ্রান্তের রক্ষণের অন্যতম ভরসা মার্ক কুকুরেয়ার সামনে থাকবে আর্জেন্টিনার সবচেয়ে পরিশ্রমী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। কুকুরেয়া শুধু রক্ষণেই নয়, আক্রমণে উঠে গিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফলে আলভারেসের গতিশীলতা সামলানোর পাশাপাশি নিজের আক্রমণাত্মক ভূমিকাও বজায় রাখতে হবে তাকে।

 

ফিফা বিশ্বকাপআর্জেন্টিনাস্পেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    advertiseadvertise