Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর্জেন্টিনার অলৌকিকতা এখন স্বাভাবিক

খালিদ রাজ
খালিদ রাজ
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৮
আর্জেন্টিনার অলৌকিকতা এখন স্বাভাবিক

ইতিহাসের এক অদ্ভুত স্বভাব আছে। যখন কোনো অলৌকিক ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন মানুষ সেটিকে অলৌকিক বলে মনে রাখে না।

আজকের শিশুর কাছে আর্জেন্টিনা মানেই ফাইনাল। বিশ্বকাপ মানেই শেষ দিন পর্যন্ত টিকে থাকা। লিওনেল মেসি মানেই হাসিমুখে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা। অথচ সে শিশু জানবেই না, একসময় একটি পুরো দেশ শুধু একটি ফাইনালের আশায় অপেক্ষা করেছে বছরের পর বছর!

ইতিহাসের এক অদ্ভুত স্বভাব আছে। যখন কোনো অলৌকিক ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন মানুষ সেটিকে অলৌকিক বলে মনে রাখে না। তা হয়ে যায় ‘স্বাভাবিক’। এখনকার আর্জেন্টাইন সমর্থকরা ঠিক তাই। তারা হয়তো ভুলেই গেছেন ফাইনালে ওঠা কতটা কঠিন।

১৯৭৮-এ সিজার লুইস মেনোত্তির হাতে বিশ্বকাপ উঠেছিল। ১৯৮৬-তে ডিয়েগো ম্যারাডোনা পৃথিবীকে শিখিয়েছিলেন, একজন মানুষ কখনো কখনো ইতিহাসের চেয়ে বড় হয়ে উঠতে পারে। আবার ১৯৯০-এ সে স্বপ্ন ভেঙেছিল। তারপর... একটি দীর্ঘ মরুভূমি। ২৮ বছরের অপেক্ষা। যেখানে প্রতিটি জুন মানে নতুন আশা। আর জুলাই মানেই কান্না। ১৯৯৪ সালে ম্যারাডোনার চোখে ছিল অবিশ্বাস। ২০০৬ সালে হোসে পেকারমানের নীরবতা। ২০১৪ সালে মারাকানার অন্ধকার। ২০১৫ ও ২০১৬— টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে মেসির নীরব কান্না ও গোটা জাতির অসহায়ত্ব।

এখানেই ফুটবলের সৌন্দর্য। ইতিহাসের সবচেয়ে সুন্দর গল্পগুলো যেমন কখনো যুক্তি মেনে লেখা হয় না। তেমনি লিওনেল স্কালোনির সবচেয়ে বড় কৃতিত্ব ট্রফিতে নয়। তিনি একটি ড্রেসিংরুমকে পরিবারের বাঁধনে বেঁধেছেন। একজন সুপারস্টারের দলকে পরিণত করেছেন একদল সৈনিকের দলে। যেখানে গোল করলে সবাই ছুটে যায়। হারলেও সবাই একসঙ্গে কাঁদে। জিতলেও কেউ একা উদযাপন করে না। ট্যাকটিকস নয়, এই দলের সবচেয়ে বড় শক্তি একে অন্যের জন্য খেলা।

তার হাত ধরেই এ নদীর বাঁক বদলের শুরু। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, মারাকানার সেই রাত। ২৮ বছরের অপেক্ষার সমাপ্তি। ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়। কাতারের মরুভূমিতে ফুটবলের সবচেয়ে সুন্দর রূপকথা। যে বিশ্বকাপ শুরু হয়েছিল হোঁচট খেয়ে। শেষ হয় মহাবিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিটি দিয়ে— মেসির হাতে বিশ্বকাপ!

তারপর আরেকটি কোপা আমেরিকা। আজ আরেকটি বিশ্বকাপ ফাইনাল। এটি সংখ্যার গল্প নয়। এটি একটি জাতির হৃৎস্পন্দনের গল্প।

এই দলের গল্প আর শুধু ফুটবলের গল্প থাকছে না। এটি বন্ধুত্বের গল্প। বিশ্বাসের গল্প। পুনর্জন্মের গল্প। একজন অধিনায়কের অসমাপ্ত স্বপ্নপূরণের গল্প। একজন অখ্যাত কোচের কিংবদন্তি হয়ে ওঠার গল্প। আর কোটি মানুষের বুকের ভেতর একসঙ্গে ধুকপুক করা একটি হৃদয়ের গল্প।

হয়তো ২০ বছর পর কোনো এক বাবা তার ছেলেকে নিয়ে পুরনো ম্যাচ দেখবেন। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করবে— ‘তোমরা কি সত্যিই এই দলটাকে নিজের চোখে দেখেছিলে?’ বাবা হয়তো কিছুক্ষণ চুপ করে থাকবেন। তারপর আস্তে করে বলবেন— ‘হ্যাঁ। আমরা এমন এক সময়ের সাক্ষী, যখন ফুটবল শুধু খেলা ছিল না। ফুটবল তখন মানুষের সবচেয়ে সুন্দর স্বপ্ন ছিল।’

আর সেই স্বপ্নের নাম— স্কালোনেতা।

আর্জেন্টিনালিওনেল মেসিফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    advertiseadvertise