Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

দুর্ঘটনা

ছোট শহরে বড় জট
ছোট শহরে বড় জট
আয়তনে ছোট ফেনী শহর। শহরের আয়তন ও সড়কব্যবস্থা বিবেচনায় সাড়ে ৯ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমোদন রয়েছে। অথচ চলাচল করছে প্রায় ২৭ হাজার। এর বাইরে রয়েছে প্রায় ১০ হাজার অনুমোদনহীন ইজিবাইক। যত্রতত্র স্ট্যান্ড, বেপরোয়া চলাচল আর যানজটে নাকাল নগরবাসী। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা কারনো এবং দ্রুতগতিতে চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। ফেনী ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে সাড়ে ৯ হাজার। অথচ চলাচল করছে প্রায় ২৭...
সারা দেশ•২ দিন আগে
লরির চাকায় পিষ্ট হয়ে ব্র্যাক কর্মীর মৃত্যু, আটক ২
লরির চাকায় পিষ্ট হয়ে ব্র্যাক কর্মীর মৃত্যু, আটক ২
কুমিল্লার লাকসামে দ্রুতগতির লরির চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াছিন মিয়া (৩৬) নামের ব্র্যাকের এক মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বাটিয়াভিটা এলাকার ঘটনা এটি। এ ঘটনায় লরির চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে লরি ও মোটরসাইকেলটি।নিহত ইয়াছিন মিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মান্দ্রা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি ব্র্যাকের কুমিল্লার বিজয়পুর শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।আটকৃতরা হলেন- লরির চালক ব্রাহ...
সারা দেশ•৭ দিন আগে
সংসার চালানোর পথ জানা নেই পা হারানো সোহেলের
সংসার চালানোর পথ জানা নেই পা হারানো সোহেলের
ছোট্ট টিনের ঘরে শুয়ে আছেন সোহেল মিয়া (৪০)। দুর্ঘটনায় একটি পা হারিয়ে এখন নিজে চলাফেরা করতে পারেন না। ঘরে স্ত্রী রান্না করছেন, ছোট ছেলেরা খেলছে। ১৭ বছর বয়সী বড় মেয়ে নিসা মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে যে সংসার একসময় নিজের উপার্জনে চলত, এখন সেই সংসারের খরচ জোগাতে অন্যের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয় তাকে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের মাটিখোলা গ্রামের বাসিন্দা সোহেল। প্রায় চার মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার জীবনে নেমে আসে এই দুর্দশা। দুর্ঘটনায় তার ভাই জ...
সারা দেশ•১৩ দিন আগে
যাত্রী বহন করছিল অ্যাম্বুলেন্স, বাসের ধাক্কায় গেল ৪ প্রাণ
যাত্রী বহন করছিল অ্যাম্বুলেন্স, বাসের ধাক্কায় গেল ৪ প্রাণ
যাত্রী বহনের জন্য নয়, রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ার কথা অ্যাম্বুলেন্সের। কিন্তু বাস না পেয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাত্রী হিসেবে উঠেছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা শাখার সদস্যরা। ফরিদপুরের মধুখালীতে সেই অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে প্রাণ যায় চারজনের। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। জেলাটিতে আরেকটি দুর্ঘটনায় প্রাণ গেছে আরও তিনজনের। এ দুটি ঘটনা ছাড়াও গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। এর মধ্যে নারায়...
জাতীয়•১৪ দিন আগে
ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত
ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি...
সারা দেশ•১৫ দিন আগে
দুর্ঘটনায় প্রাণহানির দায় নিয়ে ইসলামের নির্দেশনা
দুর্ঘটনায় প্রাণহানির দায় নিয়ে ইসলামের নির্দেশনা
ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন অত্যন্ত মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় ছাড়া কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার অপরাধ ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।’ (সুরা মায়িদা, আয়াত: ৩২) আয়াতটি মানুষের জীবনের অসামান্য মূল্য তুলে ধরেছে। তাই মানুষের জীবন রক্ষার দায়িত্বকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি, হাদিস:...
কলাম•১৫ দিন আগে
গলাচিপা-কলাগাছিয়া সড়কের ২২ কিলোমিটার পথে সীমাহীন দুর্ভোগ
গলাচিপা-কলাগাছিয়া সড়কের ২২ কিলোমিটার পথে সীমাহীন দুর্ভোগ
পটুয়াখালীর গলাচিপা সদর থেকে কলাগাছিয়া গ্রোথ সেন্টার পর্যন্ত ২১ দশমিক ৮ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশ বেহাল। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি, কাদা ও বালুতে ব্যাহত হয় যান চলাচল। প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়কটির ছয় কিলোমিটার অংশের সংস্কারকাজ গত বছর শুরু হলেও এখন পর্যন্ত দুই পাশে ইটের গাঁথুনি দেওয়া ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন কাজ থেমে থাকায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতে...
সারা দেশ•১৭ দিন আগে
হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, হয়ে যাচ্ছে ঝুঁকির শহর
হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, হয়ে যাচ্ছে ঝুঁকির শহর
পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। নীল সমুদ্র, দীর্ঘ বালুকাবেলা, পাহাড় আর প্রকৃতির টানে প্রতিবছর এখানে ছুটে আসেন ৮০ থেকে ৯০ লাখ মানুষ। কেউ আসেন পরিবার নিয়ে ছুটি কাটাতে, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। কারও কাছে এই ভ্রমণ দীর্ঘদিনের স্বপ্ন, কারও কাছে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কয়েকটি দিন কাটানোর উপলক্ষ। কিন্তু সেই স্বপ্নের ভ্রমণ কখনো আগুনে মৃত্যু, কখনো অস্ত্রের মুখে সর্বস্ব হারানো, আবার কখনো উত্তাল সাগরে ডুবে প্রাণ হারানোর ঘটনায় পরিণত হচ্ছে। পর্যটনের এই শহরে নিরাপত্তার ঘাটতি, তাই এখন আ...
সারা দেশ•১৮ দিন আগে
আনন্দ অগ্নিদগ্ধ
আনন্দ অগ্নিদগ্ধ
কক্সবাজারের উখিয়ার ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়; এটি আমাদের পর্যটন অবকাঠামোর নিরাপত্তাব্যবস্থা, অনুমোদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। কয়েক ঘণ্টার আগুনে ১০টি প্রাণ ঝরে গেছে, যার মধ্যে একই পরিবারের ছয়জন। একটি আনন্দভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে একাধিক পরিবারের আজীবনের কান্নায়। হৃদয়বিদারক এমন মৃত্যু যেন কোনো ব্যক্তি বা পরিবারের জীবনে না আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। প্রাথমি...
সম্পাদকীয়•১৯ দিন আগে
ছবির মানুষ
ছবির মানুষ
ভয়াবহ দুর্ঘটনা গ্রাস করতে চেয়েছিল, কিন্তু ট্র্যাজেডির ছাইচাপা থেকে রূপকথার ফিনিক্স পাখির মতো যিনি উঠে এসেছিলেন সবুজগালিচায়। ১৯৩৭ সালের ১১ অক্টোবর ইংল্যান্ডের নর্থ আম্বারল্যান্ডের অ্যাশটনে জন্ম নেওয়া এই মহাতারকা মাঠে নামলেই ত্রাস সৃষ্টি হতো প্রতিপক্ষের রক্ষণভাগে। তার বুটের জাদুকরী স্পর্শ আর দূরপাল্লার বুলেটগতির শট যেন রূপ নিত একেকটি শিল্পের আবেশে। ১৯৫৮ সালের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার ক্ষত বুকে নিয়েও যিনি ক্লাব ও দেশের জার্সিতে গড়েছিলেন অবিশ্বাস্য সব কীর্তি। ১৯৬৬ সালের সোনালি ট্...
দশচক্র•২৮ দিন আগে
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
১৯৯৯ সাল। তখনো ছাত্র রেজাউল করিম। পাথরাইলের মঙ্গলহোড় গ্রামে ফুটবল খেলা দেখতে এসে একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন একই গ্রামের নুর হোসেনের ছেলে দুদু মিয়া। দুর্ঘটনার পর একে একে সবাই চলে গেলেও রেজাউল তাকে ফেলে যেতে পারেননি। একটি ভ্যানে করে আহত দুদু মিয়াকে টাঙ্গাইল শহরে নিয়ে যান। নিজের অর্থে তার চিকিৎসার ব্যবস্থা করেন।  সুস্থ হয়ে দুদু মিয়া যখন স্বাভাবিক জীবনে ফিরলেন, তখন হয়তো রেজাউলও বুঝতে পারেননি— একটি মানুষের পাশে দাঁড়ানোর সেই ঘটনা একদিন তার দীর্ঘ সামাজিক সেবা কার্যক্রমের সূচনা হয়ে উঠবে। এরপর...
ধন্যবাদ•২৯ দিন আগে
কক্সবাজারে ঘুরতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ঘুরতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।নিহত সীমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি ওই এলাকার ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানিয়েছেন, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২
থানচি ● পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২
বন্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।আজ সোমবার বিকাল পৌনে ৪টার দিকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ও আহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তারা নিজেদের ব্যবস্থাপনায় গাড়ি চালিয়ে তিন্দু ও টেন্ডুমুখ এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন।দুর্ঘটনায় নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে জিয়াবুল (৩৫) এবং মোজ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চালক ও আরোহী। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন বরিশালের হিজলা উপজেলার মান্দ্রা চর খুশিরিয়া এলাকার ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩৮) এবং পটুয়াখালীর তুষখালী এলাকার মো. আকবর আলীর ছেলে আরিফুর রহমান (২৮)। সালাউদ্দিন একটি মসজিদের ইমাম এবং আরিফুর একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী...
সারা দেশ•২ মাস আগে
রাশিয়ায় বিমান দুর্ঘটনা
রাশিয়ায় বিমান দুর্ঘটনা
২০১১ সালের এই দিনে পশ্চিম রাশিয়ায় উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় ‘ইয়াক-৪২’। মস্কো থেকে প্রায় ১৫০ মাইল উত্তর-পূর্বে ভলগা নদীর তীরে অবস্থিত ইয়ারোস্লাভল শহরের কাছে দুর্ঘটনার শিকার হওয়া বিমানটিতে ৩৭ যাত্রী, ৮ ক্রু সদস্যসহ ৪৫ আরোহী ছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যমতে, দুজন ছাড়া বাকি সবাই এ দুর্ঘটনায় প্রাণ হারান।
এই দিনে•২ মাস আগে
ফেনীতে বাস উল্টে নিহত কাস্টমস কর্মকর্তা, আহত ৮
ফেনীতে বাস উল্টে নিহত কাস্টমস কর্মকর্তা, আহত ৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন এক কাস্টমস কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। রবিবার রাত ৯টার দিকে লালপুল বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে কক্সবাজারগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালপুল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাস্টমস কর্মকর্তা আব্দুল আলীম (৩৫)। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দ...
সারা দেশ•২ মাস আগে
অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন
অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন
ঢাকার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যা হচ্ছে, সেটিকে শুধু একটি পরিবহন সমস্যা হিসেবে দেখলে সম্ভবত মূল সমস্যাগুলো আমাদের চোখ এড়িয়ে যাবে। আমাদের মানতে হবে, অটোরিকশাচালক অনেকের প্রশিক্ষণ নেই। তারা বেপরোয়াভাবে অটোরিকশা চালান, উল্টো পথে যান, যেখানে-সেখানে দাঁড়ান। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। একটি মোটরচালিত যান কতটা নিরাপদ, কে সেটি চালাতে পারবেন এবং কোন সড়কে চলবে— এসব নির্ধারণ করা রাষ্ট্রের দায়িত্ব। জীবিকার অধিকার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অধিকার অন্য মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার অধিকার তৈরি ক...
কলাম•২ মাস আগে
প্রতিমন্ত্রীর গাড়ির ড্যাশক্যাম ফুটেজ প্রকাশের দাবি
প্রতিমন্ত্রীর গাড়ির ড্যাশক্যাম ফুটেজ প্রকাশের দাবি
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে প্রতিমন্ত্রীকে বহনকারী সরকারি গাড়ির ড্যাশক্যাম ফুটেজ অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়েছে, এরই মধ্যে এ ঘটনার বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও পর্যালোচনা করলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, ঘটনাটি যে আঞ্চলিক সড়কে ঘটেছে সেখানে সর্বোচ্চ...
জাতীয়•২ মাস আগে
সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে নিহত হয়েছেন তিন সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সদস্য। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটে এ দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। আইএসপিআর বলছে, তৃতীয় টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভ...
রাজধানী•২ মাস আগে
ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও যাত্রী নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও যাত্রী নিহত
ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের রাতুল (১৭) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু (২০)। এসব তথ্য জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খাঁন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাতুল ও রাজু মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুর...
সারা দেশ•২ মাস আগে