Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

দাউদকান্দি

দেশপ্রেম ও সততা দিয়েই ক্ষমতায় এসেছিলেন জিয়া: খন্দকার মারুফ
দেশপ্রেম ও সততা দিয়েই ক্ষমতায় এসেছিলেন জিয়া: খন্দকার মারুফ
দেশপ্রেম, সততা, অদম্য সাহসিকতা ও নেতৃত্বগুণের কারণেই জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, জিয়াউর রহমান নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেননি; বরং পরিস্থিতির প্রয়োজনে স্বাভাবিকভাবেই দায়িত্ব গ্রহণ করেছিলেন।আজ রবিবার কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক বর্ণাঢ্য র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব...
সারা দেশ•প্রায় ৪ ঘণ্টা আগে
মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখার আহ্বান ড. মারুফের
মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখার আহ্বান ড. মারুফের
মাদকমুক্ত সমাজ গঠনে দেশের ইসলামি বিশেষজ্ঞ, খতিব ও ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, ‘পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মাদকের ভয়াবহতা তুলে ধরলে মানুষ সচেতন হবে। এতে বিভ্রান্ত যুবসমাজকে দ্বীনের পথে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।’আজ বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির কাটারাপাড়া তা'লিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির...
সারা দেশ•৪ দিন আগে
যুবসমাজের উন্নয়নে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: খন্দকার মারুফ
যুবসমাজের উন্নয়নে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। যুবকদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ বিকাশে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। পাশাপাশি যুবসমাজের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।আজ রবিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, যুব ঋণের...
সারা দেশ•৭ দিন আগে
সেতুটি দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটিতে
সেতুটি দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটিতে
বাঁশের খুঁটির ওপর ভর করে টিকে আছে কুমিল্লার দাউদকান্দির গোলাপেরচর গ্রামের একটি ঝুঁকিপূর্ণ সেতু। সেতুটির চারটি পিলার দেবে যাওয়ায় যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় লোকজন বাঁশের খুঁটি দিয়ে সেতুটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন। ঝুঁকি এড়াতে সেতুর কাছে এসে যানবাহন থেকে নেমে হেঁটে পার হন যাত্রীরা। পরে আবার যানবাহনে উঠে গন্তব্যে যান।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদ...
সারা দেশ•১৪ দিন আগে
ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেনি: খন্দকার মারুফ
ফ্যাসিস্ট আমলে সনাতনীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেনি: খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যুগে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেনি। চরম উদ্বেগ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কেটেছে। সে সময় হামলা ও সহিংসতার আশঙ্কায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করত।আজ সোমবার শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, উত্তর সতানন্দি, সাহাপাড়া এবং সুন্দলপুর ও গোয়ালমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পৃথক সমাবেশে প্রধান অ...
সারা দেশ•২০ দিন আগে
বিএনপি ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে: খন্দকার মারুফ
বিএনপি ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে: খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।আজ রবিবার শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১৮টি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মারুফ।খন্দকার মারুফ হোসেন বলেছেন, মুসলিম, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ স...
সারা দেশ•২১ দিন আগে
ঝুঁকিপূর্ণ ভবনে বসেন না চিকিৎসক, সেবাবঞ্চিত চরাঞ্চলের মানুষ
ঝুঁকিপূর্ণ ভবনে বসেন না চিকিৎসক, সেবাবঞ্চিত চরাঞ্চলের মানুষ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্ব-পাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। চিকিৎসক না বসায় প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন উপজেলার মারুকা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। এতে অসুস্থ রোগীদের কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা হাসপাতালে যেতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৮০ সালের দিকে দাউদকান্দি উপজেলার দক্ষিণাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মারুকা ইউনিয়নের স্ব-পাড়া গ্রামে উপস্বাস...
সারা দেশ•২২ দিন আগে
চার চারা থেকে প্যাশন ফলের বাগান
চার চারা থেকে প্যাশন ফলের বাগান
কুমিল্লার দাউদকান্দিতে শখের বশে লাগানো চারটি প্যাশন ফলের চারা থেকে ছোট্ট একটি বাগান গড়ে তুলেছেন দাঁতের চিকিৎসক আবুল হাসান ফারুক। বাগান থেকে দুই দফায় ফলও পেয়েছেন তিনি। প্রতি কেজি ফল বিক্রি করছেন ৬০০ থেকে ৮০০ টাকায়। অল্প জায়গায় বিদেশি এ ফলের চাষ করে ভালো ফলন ও দাম পাওয়ায় ভবিষ্যতে বাগান বড় করার পরিকল্পনা করছেন তিনি।দাউদকান্দি উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা ফারুক। চিকিৎসাসেবার পাশাপাশি গাছপালার প্রতি তার বিশেষ আগ্রহ। সেই আগ্রহ থেকেই ২০২৪ সালের শেষ দিকে চারটি প্যাশন ফলের চারা সংগ্রহ করে বাড়িতে রোপণ...
সারা দেশ•২৯ দিন আগে
দেবে যাওয়া সেতু দিয়েই প্রতিদিন চলাচল ১৬ গ্রামের মানুষের
দেবে যাওয়া সেতু দিয়েই প্রতিদিন চলাচল ১৬ গ্রামের মানুষের
কুমিল্লার দাউদকান্দিতে একটি ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন ১৬ গ্রামের হাজারো মানুষ। সেতুটির মাঝের অংশে ফাটল ধরেছে। একটি পিলারও দেবে গেছে। দীর্ঘদিন ধরে হয়নি সংস্কারও। যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনাবাজার, ভবানীপুর ও বাজারখোলা গ্রামের মধ্যবর্তী খালের ওপর ১৯৯০ সালে সেতুটি নির্মাণ করে উপজেলা প্রকৌশল বিভাগ। প্রায় পাঁচ বছর আগে সেতুটির মাঝের অংশের একটি পিলার দেবে গিয়ে ফাটল দেখা দেয়। এরপর আর সংস্কার বা প...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
কুমিল্লার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায়।আহত সবাই শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ভ্রমণ বাতিল করে তারা বরিশালে ফিরে গেছেন।আহতদের মধ্যে যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফ...
সারা দেশ•২ মাস আগে
প্রায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ‘মটকি’
দাউদকান্দি ● প্রায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ‘মটকি’
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি মটকা বা মটকি। এক সময় এটি সবার বাড়িতে এক-দুইটা থাকলেও এখন খুব একটা দেখা যায় না। সারা দেশের মতো কুমিল্লার দাউদকান্দির প্রতিটি ঘরে এক সময় দেখা যেত বিশাল সব মটকি। তাতে রাখা হতো চাল বা শুকনো খাদ্যপণ্য। এখন হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই মাটির পাত্রের কদর।উপজেলার মারুকা, বিটিশ্বর, পাঁচগাছিয়া এই তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে তিনজনের বাড়িতে মটকি পাওয়া গেছে। উপজেলার মারুকা ইউনিয়নের ভরণপাড়া গ্রামের ওমর ফারুক সরকার বলেন, ‘আমার দাদা আদম আলী সরকারের সময়...
সারা দেশ•২ মাস আগে
প্লাবন ভূমিতে মাছ চাষে বাড়বে কর্মসংস্থান: ড. খন্দকার মারুফ
প্লাবন ভূমিতে মাছ চাষে বাড়বে কর্মসংস্থান: ড. খন্দকার মারুফ
প্লাবন ভূমিতে মৎস্য চাষের দাউদকান্দি মডেল পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, এ পদ্ধতি চালু হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, কর্মসংস্থান বাড়বে এবং কৃষক পরিবারে সচ্ছলতা আসবে।আজ রবিবার ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে কুমিল্লা দাউদকান্দি উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘প্লাবন ভূমিতে মৎস্য চাষের এ পদ্ধতি অত্যন্ত কার্যকর। বর...
সারা দেশ•৩ মাস আগে
দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে ট্রাক পানিতে
দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে ট্রাক পানিতে
কুমিল্লার দাউদকান্দিতে পিতামুদ্দি বাজার এলাকায় খিরাই নদীতে বেইলি সেতু ভেঙে দাউদকান্দি ও মতলব দক্ষিণের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সেতুর ওপর দিয়ে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় সেতু ভেঙে ট্রাকসহ নিচে থাকা একটি ইটবোঝাই ট্রলারের ওপর পড়ে যায়। এতে ট্রাক, ট্রলার এবং সেতুর একটি অংশ নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় ট্রলার ও ট্রাকেরচালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঘটেছে এ ঘটনা।স্থানীয়রা জানান, গৌরীপুর-ভায়া পিতামুদ্দি-নায়েরগাঁও-মতলব দক্ষিণ আঞ্চলিক সড়কটি প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ। দাউদকান্দির দ...
সারা দেশ•৩ মাস আগে
ভালো নেই দাউদকান্দির বাঁশ-বেত শিল্পের কারিগররা
ভালো নেই দাউদকান্দির বাঁশ-বেত শিল্পের কারিগররা
এক সময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশ ও বেতের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করতেন। বাসা-বাড়ি, অফিস-আদালতেও ব্যবহার করা হতো বাঁশ-বেতের তৈরি আসবাবপত্র। কিছু সময়ের পরিবর্তনে বদলে গেছে চিরচেনা এ চিত্র। ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প। মূল্যবৃদ্ধি, বাঁশ-বেতের দুস্প্রাপ্যতা আর প্লাস্টিক জাতীয় হালকা টেকসই পণ্য নাগরিক জীবনে এ শিল্পকে হটিয়ে দিয়েছে।কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন এলাকা ও এর বাইরে নয়। সেখানে বাঁশ-বেতের তৈরি পণ্যের কদর নেই কললেই চলে। ফলে ঐতিহ্য হারাতে...
সারা দেশ•৩ মাস আগে
প্রাইভেট কারের ড্রাইভিং সিটে স্কচটেপে পেঁচানো ইয়াবা, গ্রেপ্তার ১
প্রাইভেট কারের ড্রাইভিং সিটে স্কচটেপে পেঁচানো ইয়াবা, গ্রেপ্তার ১
কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারের ভেতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি নীল রঙের টয়োটাতে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে এবং পেছনে স্কচটেপ দিয়ে ভিন্ন ভ...
সারা দেশ•৪ মাস আগে
বিদেশি পিস্তলসহ দাউদকান্দিতে গ্রেপ্তার মাহবুব সম্রাট
বিদেশি পিস্তলসহ দাউদকান্দিতে গ্রেপ্তার মাহবুব সম্রাট
কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ মাহবুব সম্রাট (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার উপজেলার থৈরখোলা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার মাহবুব সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। গত বছরের ২৫ জুলাই রাত ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই মাহবুব সম্রাট।আজ বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ইব্রাহিম খলিল এ তথ্য জানি...
সারা দেশ•৪ মাস আগে
মাপজোখ আর আশ্বাসেই ৫ বছর, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি
দাউদকান্দি ● মাপজোখ আর আশ্বাসেই ৫ বছর, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি
কুমিল্লার দাউদকান্দির পালপাড়া-চশই ২ কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল পড়ে রয়েছে। এ সড়কে বড় বড় গর্ত তৈরি হওয়ায় অল্প বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।সড়কটি দিয়ে প্রতিদিনই আশপাশের কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ চলাচল করে। এই এলাকায় রয়েছে একটি হাই স্কুলসহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন। ফলে হাজারো শিক্ষার্থী এই পথ দিতে যাতায়াত করে রোজ।উপজেলার প্রশাসন থেকে কয়েকবারই রাস্তাটি পাকা করানোর জন্য মাপ নেওয়া হলেও এখনো পাকা না হওয়ায় এলা...
সারা দেশ•৪ মাস আগে
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেঁকি
দাউদকান্দি ● আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেঁকি
এক সময় গ্রামবাংলার প্রতিটি ঘরে ছিল ঢেঁকি। কালের বিবর্তন আর আধুনিক প্রযুক্তির কারণে প্রাচীন এই শিল্পটি হারিয়ে যেতে বসেছে। কুমিল্লার দাউদকান্দিসহ দেশের প্রতিটা অঞ্চলে প্রায় একই অবস্থা।দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে ১৯৯০ দশকের আগে শতভাগ কৃষকের ঘরেই ছিল ঢেঁকি। এখন ১০০০ হাজার কৃষকের ঘর খুঁজে দুই একটি বাড়িতে ঢেঁকি পাওয়া দুষ্কর।সরেজমিন বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কয়েকজনের বাড়িতে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত ঢেঁকি। স্থানীয় ভরণপাড়া গ্রামের কৃষক নূরে আলম বললেন, আমাদের পরিবারের অনেকেই...
সারা দেশ•৪ মাস আগে
দাউদকান্দি বিএনপির কাউন্সিল ১ আগস্ট, অংশগ্রহণের আহ্বান ড. মারুফের
দাউদকান্দি বিএনপির কাউন্সিল ১ আগস্ট, অংশগ্রহণের আহ্বান ড. মারুফের
কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। শহীদনগর এম এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ কাউন্সিলে উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করবেন।দলীয় সূত্র বলছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন কমিটির ৭১ জন সদস্য কাউন্সিলর হিসেবে ভোট দেবেন। তাদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃত্ব নির্বাচিত হবে। দীর্ঘ ১৭ বছর পর এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দি...
সারা দেশ•৪ মাস আগে
ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯
দাউদকান্দি ● ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯
কুমিল্লার দাউদকান্দিতে ওয়াকফকৃত সম্পত্তির রক্ষণাবেক্ষণ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।গতকাল রবিবার রাত আনুমানিক ১০টার দিকে হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে সোহেল ও কাউসারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন রমজান (৪৫), নাজমুল (২৮), সোহাগ (৩৫), রাকিব (২৩), আবদুল্লাহ (১৭), রিপন ও রাফি (১২)।স্থানীয় সূত্রে জানা গেছে, হুগুলিয়া গ্রামের হাজী জৈয়নুদ্দিন মসজিদ ও মাদরাসার জন্য নিজের নামে থাকা ১২ কানি (প্রায় তিন একর) জম...
সারা দেশ•৪ মাস আগে