Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে ট্রাক পানিতে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৭:৪৫
দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে ট্রাক পানিতে

দাউদকান্দিতে ভেঙে গেছে বেইলি সেতু— সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে পিতামুদ্দি বাজার এলাকায় খিরাই নদীতে বেইলি সেতু ভেঙে দাউদকান্দি ও মতলব দক্ষিণের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সেতুর ওপর দিয়ে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় সেতু ভেঙে ট্রাকসহ নিচে থাকা একটি ইটবোঝাই ট্রলারের ওপর পড়ে যায়। এতে ট্রাক, ট্রলার এবং সেতুর একটি অংশ নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় ট্রলার ও ট্রাকেরচালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ঘটেছে এ ঘটনা।

স্থানীয়রা জানান, গৌরীপুর-ভায়া পিতামুদ্দি-নায়েরগাঁও-মতলব দক্ষিণ আঞ্চলিক সড়কটি প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ। দাউদকান্দির দক্ষিণাঞ্চল ও মতলব দক্ষিণের লাখো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।

দাউদকান্দি উপজেলা প্রকৌশল বিভাগের সহকারী আবুল কালাম আজাদ বলেছেন, ‘ব্রিজটি ভেঙে পড়ার খবর আমরা পেয়েছি। এ বেইলি ব্রিজের ২০০ গজ পশ্চিমে স্থানীয় পিতামুদ্দি বাজারের ভিতরে একই নদীর ওপর আরও একটি ব্রিজ রয়েছে। বিকল্প হিসেবে ওই সেতু দিয়েই জনগণ যাতায়াত করছে।’

আরও পড়ুন

‘বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে’

০২ আগস্ট ২০২৬

স্থানীয় পিতামুদ্দি বাজারের ব্যবসায়ী স্বপন মিয়া জানান, প্রায় তিন মাস আগে এই বেইলি সেতু একবার নদীতে ধসে পড়েছিল। পরে স্থানীয়দের উদ্যোগে জোড়াতালি দিয়ে সেটি মেরামত করা হয়। তখন সাধারণ মানুষ হেঁটে চলাচল করতে পারলেও এবার আবার ধসে পড়ায় সড়ক পথে যোগাযোগ ব্যাহত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী নূরে আলমগীর জানান, ১৯৮০ সালে পিতামুদ্দি বাজারসংলগ্ন খিরাই নদীর ওপর মূল সেতুটি নির্মাণ করা হয়। ২০১৫ সালে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর ২০১৬ সালে অস্থায়ীভাবে বেইলি সেতু স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন সেতু নির্মাণ হয়নি।

উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান বলেছেন, ‘এ বেইলি ব্রিজটি ভেঙে পড়লেও একই নদীর ওপর পাশেই আরেকটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজ দিয়ে মানুষ চলাচল করতে পারছে, তাদের তেমন কোনো কষ্ট হওয়ার কথা না।’

তিনি আরও জানান, পিতামুদ্দি বাজার এলাকায় খিরাই নদীর ওপর নতুন সেতু নির্মাণের জন্য ২০২৬ সালের ২০ জুলাই ৫ কোটি ৫৩ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। গত ৩০ জুলাই ঠিকাদারের কাছে নির্মাণকাজের সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে।

কুমিল্লাদাউদকান্দিবেইলি সেতু ভেঙে ট্রাক পানিতে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে