Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দাউদকান্দি বিএনপির কাউন্সিল ১ আগস্ট, অংশগ্রহণের আহ্বান ড. মারুফের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৫:২৮
দাউদকান্দি বিএনপির কাউন্সিল ১ আগস্ট, অংশগ্রহণের আহ্বান ড. মারুফের

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। শহীদনগর এম এ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ কাউন্সিলে উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলীয় সূত্র বলছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন কমিটির ৭১ জন সদস্য কাউন্সিলর হিসেবে ভোট দেবেন। তাদের প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃত্ব নির্বাচিত হবে। দীর্ঘ ১৭ বছর পর এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এক প্রতিক্রিয়ায় কাউন্সিলরদের স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বললেন, ‘ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ অংশ এবং বিএনপি এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী।’

ড. খন্দকার মারুফ বললেন, ‘দলের গঠনতন্ত্র অনুসরণ করে তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে এই কাউন্সিলের আয়োজন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কাউন্সিল সম্পন্ন হবে।’

এদিকে কাউন্সিলকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। ভোটারদের সমর্থন পেতে তারা মাঠপর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি জানিয়েছে, আগামী ১ আগস্ট দাউদকান্দি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ জুলফিকার আলম শিমুলকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ.এফ.এম. তারেক মুন্সী কমিশনটির অনুমোদন দেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিক্রি ও গ্রহণ, বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।

কাউন্সিলকে ঘিরে উপজেলার ১৫টি ইউনিয়নে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন হাট-বাজার, সড়কের মোড় ও চায়ের দোকানে কাউন্সিল নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা নির্বাচিত হবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে নেতাকর্মীদের মধ্যে। এ দুটি পদে একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন বিএনপির ৭১ জন সদস্য কাউন্সিলর হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। তৃণমূলের কয়েকজন নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় তারা নিজেদের মূল্যায়িত মনে করছেন। তাদের ভাষ্য, কাউন্সিলকে কেন্দ্র করে সিনিয়র নেতাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বেড়েছে এবং এতে সংগঠনের কার্যক্রমে নতুন গতি এসেছে বলে তারা আশা করছেন।

দাউদকান্দিড. মারুফকাউন্সিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise