একটি শিশুর জ্বর এসেছে। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছেন সাধারণ জ্বর। কয়েক দিন পর শরীরে দেখা দিয়েছে লালচে ফুসকুড়ি। চোখ লাল, কাশি আর শ্বাসকষ্টে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে শিশুটি। পরিবারের লোকজন যখন হাসপাতালে ছুটেছেন, তখন হয়তো রোগটি শরীরের ভেতরে অনেক দূর এগিয়ে গেছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, স্বজনরা অপেক্ষা করছেন। কোনো কোনো পরিবারের কাছে হাসপাতালের সেই অপেক্ষাই হয়ে উঠছে সন্তানের জীবনের শেষ সময়।
এমন দৃশ্য এখন দেশের বিভিন্ন হাসপাতালের হাম ওয়ার্ডে। যে রোগের প্রতিরোধে কয়েক দশক ধরেই কার্যকর টিকা রয়েছে, স...