Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে চলছে টিকাদান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮
গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে চলছে টিকাদান

ছবি: আগামীর সময়

রাজধানীর মিরপুরে রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ধ্বংসস্তূপের সামনেই টিকাদান কর্মসূচি চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে গেটের সামনে টেবিল-চেয়ার ও ত্রিপল টাঙিয়ে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যকেন্দ্রটির ভবন ও বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ায় খোলা জায়গায় টিকাদান কার্যক্রম চালাতে হচ্ছে। এতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি টিকা নিতে আসা শিশু ও তাদের অভিভাবকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মিরপুর-১ নম্বরের বাসিন্দা রুহি আক্তার ছয় মাস বয়সী শিশুকে নিয়ে টিকা দিতে এসেছেন। তিনি বলেছেন, ‘ঘটনার পর ভেবেছিলাম টিকাদান ক্যাম্পেইন চলবে না। কিন্তু এসে দেখলাম রোদে টেবিল-চেয়ার পেতে টিকা দেওয়া হচ্ছে। এতে আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে তারা পরিস্থিতির মধ্যেও ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে, এটা খুবই ভালো।’

আরেক শিশুর অভিভাবক হাফসা বেগম বলেন, ‘আমরা বেশির ভাগ সময় এখানেই চিকিৎসা নিতে আসি। এখানে খরচ কম এবং তারা দায়িত্ব নিয়ে রোগীদের সেবা দেয়। ভবন ভাঙচুরের পরও আজ টিকা দেওয়া হচ্ছে। তবে রোদে কিছুটা কষ্ট হচ্ছে।’

টিকাদান কর্মসূচিতে দায়িত্ব পালন করা প্যারামেডিক মোছা. ফারজানা বলেন, ‘দুপুর আড়াইটা পর্যন্ত ১৬ জনকে টিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি যেমনই হোক, আমরা সেবা দিয়ে যাব।’

কমিউনিটি হেলথ পরিচালক ইকবাল জিল্লাত মজিদ বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টা থেকে আমরা টিকাদান কর্মসূচি চালাচ্ছি। আমাদের পুরো প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপের মতো হয়ে গেছে। চিকিৎসকদের বসার কক্ষও পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। আগামীকালও আমাদের কর্মসূচি চলবে। আশা করি, দ্রুত হাসপাতালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।’

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিনা আক্তার আগামীর সময়কে বলেছেন, ১৯৭৬ সাল থেকে সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। পরে বিভিন্ন মেয়াদে সেই চুক্তি বাড়ানো হয়েছে। প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ‘যেহেতু এখানে মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলার কথা ছিল, তাই আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকেই আজ ধ্বংসস্তূপের বাইরে টিকাদান কর্মসূচি চালাচ্ছি।’

এ ঘটনায় থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জামও লুট করা হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রটিকামিরপুররাড্ডা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে