শখের বসে বাড়ির ছাদে বাগান করা। সেখান থেকেই আজ একজন সফল উদ্যোক্তা পাবনার ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস যুথি। ঘরে বসে অনলাইন ও অফলাইনে দেশি-বিদেশি ক্যাকটাস ও সাকুলেন্ট গাছের চারা বিক্রি করে তিনি প্রতি মাসে আয় করছেন ১৫ থেকে ২০ হাজার টাকা।
করোনার সময় ২০১৯ সালে নিজ বাড়ির ছাদে কয়েকটি টবে চারা রোপণের মাধ্যমে বাগানচর্চা শুরু করেন গৃহিণী যুথি। সাত বছরে সেই শখ পরিণত হয়েছে একটি সমৃদ্ধ সংগ্রহশালায়। ঈশ্বরদী পৌরসভার পেছনে তার ছাদবাগানে গেলেই চোখ জুড়িয়ে যায় লাল, নীল, বেগুনি, হল...