Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শুভঙ্করের ফাঁকিতে সাঘাটার শত শত পরিবার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৬
শেয়ার করুন:
শুভঙ্করের ফাঁকিতে সাঘাটার শত শত পরিবার

অভিযুক্ত সেলিম ও তার স্ত্রী ববিতা

বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, টিসিবির পণ্য, সরকারি বরাদ্দে বাড়ি নির্মাণ ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাইবান্ধার সাঘাটায় কয়েক শ পরিবারের কাছ থেকে ৬৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা সংগ্রহের পর তিনটি বাড়ির নির্মাণকাজ অসমাপ্ত রেখে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের সেলিম ও তার স্ত্রী ববিতা পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগারভিটা গ্রামে জামিল হোসেন (২২) নামের এক যুবকের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে স্থানীয়দের পরিচয় হয়। পরে তার বাড়িতে ভাড়া থেকে এলাকার মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন তারা। একপর্যায়ে নানা সরকারি সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, সেলাই প্রশিক্ষণের নামে ২ লাখ ৫০ হাজার, টিসিবির পণ্যের কথা বলে ৬ লাখ ৬০ হাজার, সরকারি বরাদ্দে বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লাখ এবং চাকরি দেওয়ার নামে ২১ লাখ টাকা নেন তারা। সব মিলিয়ে আত্মসাতের অভিযোগ ৬৫ লাখ ১০ হাজার টাকা।

এর মধ্যে ২০টি বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে জুমারবাড়ি ইউনিয়নের বগারভিটা, বালিয়াডাঙ্গা, দক্ষিণ বগার, কাচারী, বাজিতনগর ও কামারপাড়াসহ বিভিন্ন এলাকার ২০ জনের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেওয়া হয়। কয়েকটি বাড়ির কাজ শুরু করলেও তিনটি বাড়ির নির্মাণকাজ অসমাপ্ত রেখেই তারা পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

সরেজমিন দেখা গেছে, নির্মাণাধীন বাড়িগুলোর কোথাও ছাদ, কোথাও প্লাস্টারের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে। দুই কক্ষ ও একটি বাথরুম নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ শেষ হয়নি।

আরও পড়ুন

‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

১২ নভেম্বর ২০২৬

ভুক্তভোগী জামিল হোসেন জানান, সোনাতলায় ওই দম্পতির সঙ্গে তার পরিচয় হয়। পরে তার বাড়িতে থাকার সুযোগে তারা এলাকার মানুষের কাছ থেকে সেলাই প্রশিক্ষণ, টিসিবির পণ্য ও চাকরির নামে টাকা সংগ্রহ করেন। বাড়ি নির্মাণের জন্য ২০ জনের কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেওয়ার পর তিনটি বাড়ির কাজ অর্ধেক করে পালিয়ে যান।

একই পরিবারের দুই গার্মেন্টকর্মী ভাইয়ের কাছ থেকেও বাড়ি নির্মাণের কথা বলে পৃথকভাবে আড়াই লাখ টাকা করে নেওয়া হয়। তবে দ্বিতীয় বাড়ির কাজ শুরুর আগেই দম্পতি পালিয়ে যান বলে অভিযোগ।

ভুক্তভোগী লতিফুন জানান, টিসিবির পণ্য পাওয়ার আশায় তিনি ববিতাকে টাকা দিয়েছিলেন। কিন্তু পণ্য না দিয়েই তারা পালিয়ে গেছেন। আরেক ভুক্তভোগী মর্জিনা বেগম জানান, স্বামীকে না জানিয়ে ১২ হাজার টাকা দেওয়ার পর দম্পতির পালিয়ে যাওয়ার খবর পান। এ ঘটনায় তার স্বামী তাকে বাড়িতে থাকতে দিচ্ছেন না।

এ ঘটনায় জামিল হোসেন সাঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত সেলিম ও ববিতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, দম্পতি পালিয়ে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ দুরুল হোদা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সাঘাটাশুভঙ্করের ফাঁকিটাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে