Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে পুঁতে রাখেন ব্যবসায়ী

আগামীর সময় প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৭
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে পুঁতে রাখেন ব্যবসায়ী

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর লালবাগ এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর তার বন্ধুর বাড়ির আঙিনার মাটি খুঁড়ে লাশটি তোলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাওনা টাকা চাওয়ায় তাকে বাসায় ডেকে নিয়ে মারধর এবং পলিথিন পেঁচিয়ে হত্যার পর লাশ পুঁতে রেখে সেই জায়গায় সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছিল বলে গতকাল শুক্রবার অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানাল পুলিশ।

নিহত শেখ ওয়াসিম রনির (৪৩) বাড়ি যাত্রাবাড়ীর শেখদী এলাকায়। তিনি জমির ব্রোকার। এ ছাড়া তার ছোটখাটো ব্যবসা রয়েছে। সেই সুবাদে আর্থিক লেনদেন হতো লালবাগের ব্যবসায়ী মো. মাসুমের সঙ্গে। চকবাজার আশিক টাওয়ারে ইমিটেশন অলংকারের দোকান রয়েছে তার।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মাসুমের কাছে ৩ লাখ টাকা পেতেন রনি। গত ৮ সেপ্টেম্বর দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় মাসুমের কাছে পাওনা টাকার চেক আনতে যাওয়ার কথা পরিবারকে জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ। কারও কাছে ফোন করে এবং আশপাশে খোঁজাখুঁজির পর হদিস না পেয়ে ওইদিনই লালবাগ থানায় জিডি করেন রনির মেয়ে রামিসা আক্তার সোনাম।

জিডি করা থেকে রনিকে খোঁজাখুঁজির পুরোটা সময় পরিবারটির সঙ্গেই ছিলেন মাসুম। রনির সন্ধান পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন তিনি। পরে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে পুলিশ। এতে মাসুমের বাসার গলির একটি সিসিটিভি ফুটেজে রনির মোটরসাইকেল দেখা গেলেও গলির আরেকটি সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা যায়নি। ফুটেজ দেখে পুলিশ ও রনির পরিবারের সন্দেহ হয় মাসুমের ওপর, কারণ ওই দুই সিসিটিভির মধ্যেই তার বাসা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে গতকাল ভোর সাড়ে ৫টা পর্যন্ত লালবাগের বিসি দাস স্ট্রিটের ২৬ নম্বর রোডের পাঁচতলা ভবনে মাসুমের বাসায় তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে বাড়ির পাশের একটি স্থানের সিমেন্টের ঢালাই ভেঙে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় লাশটি।

সুটকেসে মিলল নারীর অর্ধগলিত লাশ

গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালো রঙের সুটকেসের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আশপাশে তল্লাশি চালিয়ে লাশের অন্য অংশও বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়।

গতকাল বিকালে জয়দেবপুরের ভবানীপুর ফকিরা গার্মেন্ট লাগোয়া আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে সুটকেসটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। জয়দেবপুর থানার ওসি আল মামুন জানালেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

টাকাব্যবসায়ীপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে