Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

টাকা ফেরত চেয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনেই ৩৭ হাজার আবেদন

  • চাহিদা ২ হাজার ৪০০ কোটি
  • ৭ সেপ্টেম্বর থেকে পরিশোধ শুরু
জয়নাল আবেদীন খান
জয়নাল আবেদীন খান
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭
টাকা ফেরত চেয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনেই ৩৭ হাজার আবেদন

ফাইল ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পেতে দুই দিনে ৩৭ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদা প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।

আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা পরিশোধ শুরু করবে ব্যাংকটি। কোনো কোনো ক্ষেত্রে আবেদন নিষ্পত্তিতে সর্বোচ্চ ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনে ১৮ হাজার এবং বুধবার দ্বিতীয় দিনে ১৯ হাজার আবেদন জমা পড়ে। সব মিলিয়ে দুই দিনে মোট আবেদন দাঁড়িয়েছে ৩৭ হাজার।

প্রাথমিকভাবে গ্রাহকদের টাকা পরিশোধে বাংলাদেশ ব্যাংক ২৫ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী এ সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে প্রথম দফার পরিশোধের জন্য ব্যাংকগুলোকে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা নগদ সহায়তা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় একীভূত হওয়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা এ সুবিধা পাবেন। তাদের আমানত ফেরতের অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী তাদের পাওনা অর্থ পরিশোধ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে এ সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না। কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে কোনো গ্রাহকের ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

যেসব গ্রাহক এখনই আমানত তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আংশিক টাকা উত্তোলন করলে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান আগামীর সময়কে বলেছেন, বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে। আবেদন যাচাই-বাছাই করে তাঁদের মূলধন ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, কেউ হিসাব চালু রাখলে নিয়ম অনুযায়ী মুনাফাসহ অর্থ পাবেন। মুদারাবা ও চলতি হিসাবে কোনো টাকা কাটা হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি জানান, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে কোনো গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করলে যাচাই শেষে তার প্রাপ্য অর্থ দেওয়া হবে। তবে প্রধান কার্যালয়ে আবেদন যাচাইয়ের প্রয়োজন হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ১০ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় অর্থসহ সব ধরনের সহায়তা দেবে বলেও জানান কাজী শায়রুল হাসান।

সম্মিলিত ইসলামী ব্যাংকটাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise