রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের অসংখ্য অনিয়মের সত্যতা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে উপশাখা, দেশ কিংবা বিদেশ— সব স্তরেই অনিয়মের ছাপ। অনিয়মের মধ্যে রেমিট্যান্সের প্রণোদনা আত্মসাৎ, এলসির (ঋণপত্র) ভুয়া কমিশন, কেন্দ্রীয়ভাবে স্বয়ংক্রিয় যন্ত্রের ঝুঁকিপূর্ণ ব্যবহার, অস্তিত্বহীন ল্যাপটপ কেনা, বৈদেশিক হিসাবে লেনদেনে সমন্বয়হীনতার মাধ্যমে শত শত কোটি টাকা লোপাট, হলমার্কসহ হাজারো গ্রাহকের অদাবিকৃত বিপুল অর্থ কুক্ষিগত এবং গোঁজামিলে রাষ্ট্রীয় অর্থ অপচয় অন্যতম।এ অনিয়ম-দুর্নীতির দরজা খোলা রেখে...