বাংলাদেশ ব্যাংকের সিবিএ সম্মানী ১০০০ টাকা!

গ্রাফিকস: আগামীর সময়
বিভিন্ন কমিটির সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পুনর্নির্ধারণ করা হয়েছে সরাসরি নিয়োগসংক্রান্ত কাজে নিয়োজিত জনবল, বিভিন্ন কমিটির সদস্য ও সহায়ক জনবল, বিশেষ কাজে নিয়োজিত ব্যক্তি এবং সিবিএর (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সম্মানীর হার। আদেশ অনুযায়ী ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে বিভিন্ন পরীক্ষা এবং কমিটির সদস্য এবং সম্পৃক্ত অন্যদের সম্মানী। নতুন নিয়মে সিবিএর সঙ্গে যৌথ দরকষাকষি আলোচনা সভার প্রত্যেক সদস্য এখন থেকে দৈনিক সম্মানী পাবেন ১ হাজার টাকা। আর নিয়োগসংক্রান্ত কাজের সহযোগী কর্মচারীর সম্মানী শতভাগ বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা। এ নিয়ে গত মঙ্গলবার প্রশাসনিক পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১।
প্রশাসনিক পরিপত্র নম্বর ২৭ অনুযায়ী, ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালক (ইডি) এবং দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা বোর্ডের প্রত্যেকে সদস্য পাবেন ১২ হাজার টাকা এবং ১১তম েগ্রড থেকে নিচের জন্য ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মৌখিক পরীক্ষা বোর্ডের যেসব বহিঃসদস্য/বিশেষজ্ঞ সদস্য নিজ দপ্তর থেকে গাড়ি সুবিধা ভোগ করেন না বা সরকারের সার্বক্ষণিক গাড়ি সুবিধার প্রাধিকারের প্রাপ্ত নন তাদের বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যাংকে নিয়ে আসা ও বাসায় পৌঁছানোর সুবিধা দেওয়া সম্ভব না হলে তারা প্রতিবারের জন্য ৩ হাজার টাকা পাবেন।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানালেন, নিয়োগসংক্রান্ত কাজে সহায়ক লোকবলের জন্য দেওয়া সম্মানী বাবদ অতিরিক্ত পরিচালক পাবেন ৩ হাজার ৫০০ টাকা, যুগ্মপরিচালক/উপপরিচালক পাবেন ৩ হাজার, সহকারী পরিচালক/উপসহকারী পরিচালক পাবেন ২ হাজার ৫০০, কর্মচারী ১ হাজার ৫০০ টাকা। যদিও একজন কর্মচারী আগে পেতেন সাড়ে ৭০০ টাকা।
অন্যদিকে মুদ্রালয় নির্মাণ ও সংস্কার, পেইন্টিং ক্রয়, মুদ্রালয় পরিদর্শনসংক্রান্ত সভায় অংশগ্রহণকারী কমিটির সদস্যদের সম্মানী সাড়ে ৭ হাজার টাকা, নোট ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সদস্যদের সম্মানী হিসেবে বহিঃসদস্য ১৫ হাজার টাকা, অভ্যন্তরীণ সদস্য (ব্যাংকের কর্মকর্তা) ১২ হাজার টাকা, ধাতব মুদ্রার ডিজাইন ও ধাতব উপাদান নির্ধারণের টেকনিক্যাল কমিটির সদস্যদের সম্মানী সাড়ে ৩ হাজার টাকা, কমিটিকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়া শৃঙ্খলামূলক কার্যক্রমের তদন্ত বা শুনানি কমিটির প্রধান কিংবা সদস্য পাবেন ১০ হাজার টাকা, তদন্ত ও শুনানি কার্যক্রমে সরাসরি সহায়তাকারী কর্মকর্তা পাবেন ৫ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ েহাসেন খান বললেন, ‘বিভিন্ন পরীক্ষাসংক্রান্ত কমিটির সম্মানী বাড়ানো হয়েছে। সবার বাড়লেও সিবিএ এবং কর্মচারীদের সবচেয়ে বেশি বেড়েছে। এটি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হয়।



