প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালকে নিবেদন করে বর্ষার অনুষ্ঠান আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে কবিতা, আবৃত্তি, একক ও সম্মেলক গান, যন্ত্রসংগীত এবং নৃত্যগীতের সমন্বয়ে সাজানো হয় এই আয়োজন।অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ‘চপল শ্যামল এলো গগনে’ শীর্ষক সম্মেলক নৃত্যগীত পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা। এছাড়া একক গান, আবৃত্তি, যন্ত্রসংগীত ও নৃত্যগীতের পরিবেশনার মধ্য দিয়ে বর্ষার নানা রূপ তুলে ধরেন তারা।শিল্পীরা কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত্যের সম্মিলিত পরিবেশনায়...