রবি ঠাকুরের প্রয়াণদিবসে ছায়ানটে মঞ্চস্থ হলো ‘শ্যামা’

সংগৃহীত ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস উপলক্ষে ছায়ানটের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথের কালজয়ী গীতিনাট্য ‘শ্যামা’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে নেপথ্যকথন পরিবেশন করেন তানিয়া মান্নান। গীতিনাট্য পরিবেশনার পর জাতীয় সংগীত পরিবেশিত হয়।
গীতিনাট্যে শ্যামা চরিত্রে অভিনয় করেন মনীষা সরকার। বজ্রসেন চরিত্রে ছিলেন দীপ্র নিশান্ত, উত্তীয় চরিত্রে সঞ্জয় বণিক, কোটাল চরিত্রে অর্ণব বড়ুয়া এবং বন্ধু চরিত্রে অভিনয় করেন মো. ইনজামাম-উল-হোসেন ইমন।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তরুণ কান্তি শিকদার, নিলাদ্রি ভৌমিক, সুদীপ্ত বিশ্বাস, অনিন্দিতা সরকার, অনুপমা চক্রবর্তী, অরণী চ্যাটার্জী, ইতি গোমস্তা, ইসমেত জারিন বিনতে নিজাম, তানজিনা রহমান, তাহমিনা রুমি, তেরেসা বর্ণিনী রিবেইরো, দীপা চৌধুরী, নিবেদিতা নাথ তন্নী, প্রমি শর্মা, মিশু দাস, মৌরশী দেব রায়, রাইদা নায়ের, শ্যামলী রায় এবং শ্রেয়সী শ্রেয়া।
গীতিনাট্যটির সংগীত পরিচালনা করেন এ.টি.এম. জাহাঙ্গীর। সার্বিক সমন্বয় ও পরিকল্পনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
তবলায় মৃত্যুঞ্জয় মজুমদার ও সুবীর ঘোষ, মন্দিরায় প্রদীপ কুমার রায়, সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ এবং এসরাজে শৌনক দেবনাথ অংশ নেন। রবীন্দ্র প্রয়াণদিবসে সুর, অভিনয় ও নৃত্যনির্ভর এই পরিবেশনা দর্শকদের কাছে বিশ্বকবির সৃষ্টির নান্দনিক আবেদন নতুন করে তুলে ধরে।






