Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

রবীন্দ্র প্রয়াণবার্ষিকীতে আইজিসিসির ‘ইতি রবীন্দ্রনাথ’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২২:০৫
রবীন্দ্র প্রয়াণবার্ষিকীতে আইজিসিসির ‘ইতি রবীন্দ্রনাথ’

সংগৃহীত ছবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আয়োজন করেছে ‘ইতি রবীন্দ্রনাথ’ শীর্ষক রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির এক বিশেষ সন্ধ্যা।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং রবীন্দ্রনাথের চিরন্তন মানবতাবাদী দর্শনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তার সুরেলা কণ্ঠে রবীন্দ্রসংগীত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পলক।

আরও পড়ুন

রবীন্দ্রনাথের শেষ দিনগুলো

০৬ আগস্ট ২০২৬

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন ভারত-বাংলাদেশের অভিন্ন ঐতিহ্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির এক অবিচ্ছেদ্য সেতুবন্ধন। তার সার্বজনীন মানবতাবাদ দুই দেশের মানুষের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাচ্ছে।

সংগীতশিল্পী স্বপ্নীল সজীব সমকালীন বাংলা গানের একজন পরিচিত কণ্ঠশিল্পী। পপ, লোক ও আধুনিক বাংলা গানের পাশাপাশি তিনি বিভিন্ন সংগীত উৎসব, টেলিভিশন অনুষ্ঠান ও কনসার্টে নিয়মিত অংশ নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে অবদান রেখে চলেছেন।

আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পলক ২০০১ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেন। তিনি ভারতের সারেগামা ও হিন্দুস্তান রেকর্ডস-এর প্রযোজনায় কাজ করেছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবে তিনি কলকাতার রবীন্দ্র সদনেও একক আবৃত্তি পরিবেশন করেছেন।

আয়োজকরা জানান, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সংলাপ, শিল্প-সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

রবীন্দ্রনাথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া