Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

রবীন্দ্রনাথের শেষ দিনগুলো

গোলাম কিবরিয়া
গোলাম কিবরিয়া
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ২০:১১
রবীন্দ্রনাথের শেষ দিনগুলো

ছবি: লেখকের সৌজন্যে

১৯৪১ সাল। জীবনের গোধূলিলগ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিঃশব্দে চলছেন বিদায়ের পথ ধরে। সারা জীবন নিজের শরীরের ওপর অস্ত্রোপচারের ছায়া পড়তে দেননি। এবার যেন নিজেই বুঝতে পেরেছেন— আর হয়তো ফেরা হবে না।

তিনি তখন শান্তিনিকেতনে। শরীর ক্রমেই ভেঙে পড়ছে। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি— সবই চলছে, কিন্তু অসুখ কোনো কথা শুনছে না। অসুস্থতার মধ্যেই প্রিয় অবনীন্দ্রনাথের কিছু গল্প পড়ে কবির চোখে অশ্রু-হাসি একসঙ্গে দেখা দিল। রানী চন্দ— প্রিয়জন, সহচর, শিল্পী প্রথমবার দেখলেন কবির চোখে এমন নীরব অশ্রুবর্ষণ। তিনি যে কাঁদেন, এ কথা যেন বিশ্বাস করা দায়।

চিকিৎসকেরা বললেন, অস্ত্রোপচার করতে হবে। কবি বললেন, ‘মানুষকে তো মরতেই হবে... তবে এই দেহের শেষ এমনি করেই হোক না শেষ।’ কিন্তু যন্ত্রণার তীব্রতা তাকে বাধ্য করল শান্তিনিকেতন ছেড়ে জোড়াসাঁকোর সেই পুরোনো ঘরে ফিরে যেতে।

২৫ জুলাই বিকেলে স্ট্রেচারে করে তাকে নেওয়া হলো দোতলায়, তার ‘পাথরের ঘর’-এ। পরদিনই তিনি চেনা সেই প্রফুল্ল রবীন্দ্রনাথ- অতীতের কথা মনে করে প্রাণখুলে হাসলেন। ২৭ জুলাই সকালে তিনি মুখে মুখে বলে গেলেন এক কবিতা, ‘প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্ত্বার নতুন আবির্ভাবে...’।

৩০ জুলাই অস্ত্রোপচার হলো। কবিকে কিছুই জানানো হয়নি। যখন জানলেন, বললেন, ‘তা ভালো। এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো।’ অস্ত্রোপচারের পর যন্ত্রণা সইলেও মুখে হাসি রেখেছিলেন, বলেছিলেন, ‘খুব মজা, না?’

এরপর দিনগুলো যেন বিষাদের ছায়ায় ঢাকা পড়ল। ৩১ জুলাই থেকে কবির শরীর খারাপ হতে থাকে। জল-ফলের রস ছাড়া কিছুই খেতে পারছেন না। ২ আগস্টে যখন বললেন, ‘আহ! আমাকে জ্বালাসনে তোরা’—সেই কথাটুকুতেই সকলে আনন্দে ভিজে গেল।

৬ আগস্ট রাত থেকে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠে। ৭ আগস্ট, বঙ্গাব্দ ২২ শ্রাবণ। সকাল ৯টায় অক্সিজেন দেওয়া হলো কবিকে। তার শ্বাস ধীরে ধীরে নিঃশেষ হতে থাকল... ঠিক দুপুর ১২টা ১০ মিনিটে থেমে গেল সেই বিশ্বমানবের নিঃশ্বাস— যে শ্বাসে একদিন বাংলার হৃদয় বেঁধেছিলেন তিনি।

শেষ হলো এক অনন্য জীবনের মহাকাব্য!
বিশ্ব কবির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা!

রবীন্দ্রনাথ ঠাকুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা