Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

ছায়ানটে রবীন্দ্রনাথের গান শোনালেন লিসা ও ইমতিয়াজ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৭
ছায়ানটে রবীন্দ্রনাথের গান শোনালেন লিসা ও ইমতিয়াজ

‘ঐ আসনতলে’ গান দিয়ে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হয় রবীন্দ্রসংগীতের আয়োজন ‘রবীন্দ্রনাথের গান ও আমির আবরণ’। যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান আনন্দধারা আর্টস ইউকের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই সংগীতসন্ধ্যা।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একক ও দ্বৈত গান পরিবেশন করেন শিল্পী লাইসা আহমেদ লিসা ও ইমতিয়াজ আহমেদ। লন্ডনপ্রবাসী ইমতিয়াজ আহমেদ সংগীতশিল্পীর পাশাপাশি পেশায় চিকিৎসক। লাইসা আহমেদ লিসা ছায়ানটের সাধারণ সম্পাদক ও সংগীত শিক্ষক।

শুরুতেই দুই শিল্পী দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘ঐ আসনতলে’। এরপর লাইসা আহমেদ লিসা গেয়ে শোনান ‘মধুর তোমার শেষ যে না পাই’ ও ‘বাজাও আমারে বাজাও’। ইমতিয়াজ আহমেদ পরিবেশন করেন ‘অধরা মাধুরী ধরেছি’ ও ‘মধুর মধুর ধ্বনি বাজে’। পরে দুই শিল্পী দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘ওগো শেফালী বনের মনের কামনা’। এরপর লাইসার কণ্ঠে শোনা যায় ‘বাজিল কাহার বীণা’ ও ‘অমল ধবল পালে লেগেছে’।

পর্যায়ক্রমে দুই শিল্পী পরিবেশন করেন ‘জীবনে যত পূজা হলো না সারা’, ‘বড়ো বেদনার মতো’, ‘তুমি কেমন করে গান করো হে’, ‘তোমায় গান শোনাব’, ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’, ‘যদি জানতে আমার কিসের ব্যথা’, ‘তোমায় নতুন করে পাব বলে’, ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায়’ ও ‘যেতে যেতে একলা পথে’।

শেষ পর্বে লাইসা আহমেদ লিসা গেয়ে শোনান ‘কার মিলন চাও বিরহী’ ও ‘আজি ঝড়ের রাতে’। সবশেষে ‘গানের ভেতর দিয়ে যখন দেখি’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সংগীতসন্ধ্যা।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান নিয়ে পাঠ করেন রাশেদ হাসান। গ্রন্থনা করেন ইউসুফ ও লায়লা।

ছায়ানটরবীন্দ্রসংগীত চর্চালাইসা আহমেদ লিসাইমতিয়াজ আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে