Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বহ্নিশিখার ‘নদী আখ্যান’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
বহ্নিশিখার ‘নদী আখ্যান’

সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার আয়োজন। ছবি : সংগৃহীত

রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’র নতুন সুর, কবিতা ও নৃত্যানুষ্ঠান ‘নদী আখ্যান’। গতকাল শনিবার সন্ধ্যার এ আয়োজনে মানুষের জীবনযাত্রা ও সভ্যতার বিবর্তনে নদীর ভূমিকা এবং দখল ও দূষণে নদীর অস্তিত্ব সংকটের বার্তা তুলে ধরা হয়।

আয়োজনটি গদ্যময় কথামালা, একক ও দলীয় পরিবেশনার মধ্য দিয়ে উপস্থাপিত হয়। অনুষ্ঠানের সূচনায় থিমেটিক পরিবেশনা ‘নদীর কুল নাই কিনার নাই’-এর মাধ্যমে মূল মঞ্চের পর্দা ওঠে। এরপর দেশের প্রধান সাতটি নদীকে কেন্দ্র করে সাজানো বিভিন্ন পরিবেশনায় অংশ নেন বহ্নিশিখার শিল্পীরা।

অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন গোলাম কুদ্দুছ, সংগীত পরিচালনায় আবিদা রহমান সেতু এবং নৃত্য পরিচালনায় সাহিদা রহমান সুরভী। সঞ্চালনা করেন মাহফুজা আক্তার মিরা। অনুষ্ঠান চলাকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শহিদুল হাসান শাহীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

‘নদী কথন—পদ্মা’ পর্বে সাংস্কৃতিক সংগঠক কামাল বায়োজীদের কথামালার পর বাবু সেলাম বারেবারের কণ্ঠে একক গান ‘পদ্মার ঢেউ রে’ এবং জুঁই দেবী সূত্রধর ও সহশিল্পীদের দলীয় নৃত্য পরিবেশিত হয়। ‘নদী কথন—মেঘনা’ পর্বে মানজার চৌধুরী সুইটের কথামালায় মোহনা দাস পরিবেশন করেন ‘হৃদয়ের একুল ওকুল’, আবিদা রহমান সেতু পরিবেশন করেন ‘নদীর পানি উথাল পাথাল’ এবং মাহফুজা আক্তার মিরা আবৃত্তি করেন ‘মেঘনার ঢল’।

‘নদী কথন—যমুনা’ পর্বে কথামালা উপস্থাপন করেন সাংস্কৃতিক সংগঠক ও নৃত্যশিল্পী মাহফুজা আক্তার মিরা। এ পর্বে শিমুল সাহা ও সাহিদা রহমান সুরভীর দ্বৈত পরিবেশনায় ছিল ‘ও আমার মন যমুনা’। এছাড়া রাহুল রায় ও নিঝর দাশ গল্পের দ্বৈত গান ‘বাঁকা নদীর তুফান সামলেছে’ এবং দলীয় সংগীত ‘এ নদী এমন নদী’ দর্শকদের মুগ্ধ করে।

পরবর্তী পর্বে ‘নদী কথন—সুরমা’ নিয়ে আসেন সংগীতশিল্পী কাজী মিজানুর রহমান। এ পর্বে তুর্য নন্দী ও মেহেদী সরকারের দ্বৈত কণ্ঠে ‘আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে’, নিঝর দাশ গল্পের গান এবং ‘সুরমা নদীর গাঙচিল আমি’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়।

‘নদী কথন—কর্ণফুলী’ পর্বে রওশন জান্নাত রুশনীর উপস্থাপনায় ছিল আবিদা রহমান সেতুর একক গান ‘কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে’, তারেক আলী মিলনের আবৃত্তি এবং দলীয় নৃত্য।

‘নদী কথন—রূপসা’ পর্বে ফয়জুল আলম পাপ্পুর কথামালায় শারমিন আক্তার শারুন পরিবেশন করেন ‘না মন লাগেনা’, ‘ওরে নীল দরিয়া’ এবং ‘রূপসা নদীর নাও সুজন মাঝির’ গান। ‘নদী কথন—তিস্তা’ পর্বে মাহমুদা সিদ্দিকা সুমির আবৃত্তি ও কথামালার সঙ্গে শিমুল সাহার গান ‘আষাঢ় মাইসা ভাসা পানি রে’ এবং দলীয় পরিবেশনা ছিল।

অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে সব শিল্পীর সমবেত কণ্ঠ ও কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা এই যমুনা’।

সংস্কৃতিছায়ানটবহ্নিশিখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি