Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৪৩
সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

ছবি: আগামীর সময়

কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও স্মৃতিচারণে কবির জীবন, আদর্শ এবং সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান তুলে ধরেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বজনরা।

শনিবার সন্ধ্যায় রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুফিয়া কামালকে স্মরণ করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলি। বললেন, ‘স্বাধীন বাংলাদেশের জন্ম ইতিহাসের প্রতিটি পর্বে সুফিয়া কামালের উপস্থিতি ছিল প্রবল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমানাধিকারের একটি দেশ স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন যখনই ভঙ্গ হয়েছে, তখনই করেছেন প্রতিবাদ। ১৯৫২ থেকে শুরু করে প্রতিটি সাংস্কৃতিক আন্দোলনে ছিলেন।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বও পালন করেন তিনি। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন ও স্মৃতিচারণ করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি তোমায় আবার চাই’ এবং ‘দীপ নিভে গেছে মম’ গান দুটি পরিবেশন করেন তিনি।

স্মৃতিচারণ করতে গিয়ে ইফফাত আরা দেওয়ান বলেন, ‘খালাম্মার জন্মদিন ফিরে ফিরে আসে। খালাম্মা যেন নিজেকে নিয়েই আসেন। আমরা যে কজন মানুষই থাকি না কেন, সেই সভা হোক কী গানের যে আয়োজনই হোক, খালাম্মাকে আমাদের ভেতরেই খুঁজে পাই। খাওয়া-দাওয়া হতো, চা খাওয়া হতো, গল্প হতো।’

কবি সুফিয়া কামালের পারিবারিক স্মৃতি ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন তার কন্যা সাঈদা কামাল। তিনি বলেন, ‘আন্দোলনের অগ্রসারী ও দৃঢ়চেতা মানুষ হিসেবে পরিচিত হলেও ঘরের ভেতরে সুফিয়া কামাল ছিলেন অত্যন্ত স্নেহময়ী ও গৃহমুখী একজন মানুষ। সন্তান, স্বজন, প্রতিবেশী এমনকি পোষা প্রাণীকেও সমান ভালোবাসা দিতেন তিনি।’

সাঈদা কামালের বক্তব্যের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও স্মৃতিচারণ নিয়ে মঞ্চে আসেন শিল্পী খাইরুল আনাম শাকিল। পারিবারিক আত্মীয়তার সূত্রে তিনি সুফিয়া কামালকে ‘নানি’ বলে ডাকতেন বলে জানান। তার ভাষ্য, সুফিয়া কামাল ছিলেন একজন বিনয়ী, নির্বিরোধ অথচ দৃঢ়চেতা মানুষ। সত্য ও ন্যায়ের প্রশ্ন সবসময়ই মুখ্য ছিল তার কাছে। দেশের নানা সংকট ও সাংস্কৃতিক আন্দোলনের সময়ে তার পরামর্শ ও সাহচর্য পেয়েছে ছায়ানট। এরপর ‘যাহা কিছু মম’ এবং ‘সাঁঝের পাখিরা ফিরিল কুলায়’ গান দুটি পরিবেশন করেন তিনি।

অনুষ্ঠানে অতুলপ্রসাদ সেনের ‘কে গো গাহিলে পথে’ ও ‘আমি অকৃতি অধম’ গান দুটি পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা। পরে নজরুলসংগীত নিয়ে মঞ্চে আসেন শিল্পী বিজনচন্দ্র মিস্ত্রী। ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ এবং ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’ পরিবেশন করেন তিনি।

অনুষ্ঠানজুড়ে শিল্পীদের যন্ত্রানুষঙ্গে মন্দিরায় ছিলেন প্রদীপ কুমার রায় এবং তবলায় ইফতেখার আলম ডলার।

রাজধানীছায়ানটসুফিয়া কামাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা