মিয়ানমার জান্তা তার রক্ষাকর্তা চীনের কাছে অর্থ ও অনুগ্রহের জন্য আজীবন দায়বদ্ধ থাকলেও, বেইজিং এখন আর দেশটির প্রধান ঋণদাতা নয়। অন্তত কাগজে-কলমে নেপিদোর সবচেয়ে বড় ঋণদাতা এখন জাপান। এদিকে, নতুন ঋণ দেওয়ার প্রতি মনোযোগ নেই বেইজিংয়ের। তাদের নজর এখন বিদ্যমান ঋণ ব্যবস্থাপনার দিকে।বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিয়ানমারের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ কোটি মার্কিন ডলারে, যা ২০২১ সালে ছিল প্রায় ১ হাজার ৩৫০ কোটি ডলার। দ্বিপক্ষীয় ঋণের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ডলার, যার মধ্যে জা...