দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে স্বাভাবিক হয়ে আসছে শিল্পকারখানার উৎপাদন। কারখানাগুলোতে গ্যাসের চাপ ২ পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে পাউন্ড) থেকে বেড়ে সর্বোচ্চ ৭ পিএসআই পর্যন্ত উঠেছে। একই সঙ্গে কমছে বিদ্যুতের লোডশেডিং। যেখানে আগে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকত না, সেখানে এখন তা কমে এক থেকে দেড় ঘণ্টায় নেমেছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা।
তারা জানালেন, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছ...