Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

তিতাস ও কর্ণফুলীর সঙ্গে বিরোধ ইউনাইটেড পাওয়ারের

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৭
শেয়ার করুন:
তিতাস ও কর্ণফুলীর সঙ্গে বিরোধ ইউনাইটেড পাওয়ারের

বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সঙ্গে গ্যাস সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের ১ হাজার ১৯১ কোটি টাকার বেশি বিল নিয়ে বিরোধ রয়েছে। তিতাস গ্যাস ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এই অর্থ দাবি করেছে। তবে গ্যাসের প্রযোজ্য শুল্কহার নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এ দায়ের চূড়ান্ত পরিমাণ এখনো অনিশ্চিত। কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানির জ্যেষ্ঠ অংশীদার এমডি এনামুল হক চৌধুরী।

এ বিষয়ে ইউনাইটেড পাওয়ারের সচিব ইলিয়াস হাওলাদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইউনাইটেড পাওয়ারের কাছে তিতাস গ্যাসের দাবি ছিল ৬৩৮ কোটি ৮৭ লাখ টাকা। আর কর্ণফুলী গ্যাসের দাবি ছিল ৫৫২ কোটি ৫২ লাখ টাকা। দুই প্রতিষ্ঠানের মোট দাবি দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ কোটি ৩৯ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটি ৩৯৩ কোটি ৬৭ লাখ টাকা সঞ্চিতি রেখেছে। তবে এ সঞ্চিতি গ্যাসের ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের শুল্কহারে বিলের ক্ষেত্রে করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নেয়, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম নির্ধারিত হবে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) কেন্দ্রের হারে। আর জাতীয় গ্রিড ও বেপজা কর্তৃপক্ষের  বাইরে অন্য গ্রাহকদের সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম নির্ধারণ হবে ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের হারে।

এ সিদ্ধান্তের পর ইউনাইটেড পাওয়ারের কাছে তিতাস গ্যাস ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য ৮৫ কোটি ৪৯ লাখ এবং কর্ণফুলী গ্যাস ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত সময়ের জন্য ৪১ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত বিল দাবি করে। কোম্পানিটি এসব দাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। পরে আপিল বিভাগে রিভিউ আবেদন করলেও তা খারিজ হয়।

পরে ২০২৩ সালের ১৫ অক্টোবর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নেয়, জাতীয় গ্রিড এবং বেপজায় সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম আইপিপি হারে এবং অন্য গ্রাহকদের সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম ক্যাপটিভ হারে নির্ধারণ করা হবে। তবে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত মধ্যবর্তী সময়ের গ্যাসের দাম নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

এরপর ২০২৫ সালের মার্চে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগের সিদ্ধান্ত বাতিল করে। এতে বেপজায় সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম নিয়েও নতুন করে বিরোধ সৃষ্টি হয়। পরে ২০২৫ সালের ৯ নভেম্বরের এক বৈঠকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রের গ্যাস বিল বিদ্যমান গ্যাস সরবরাহ চুক্তি অনুযায়ী করার সিদ্ধান্ত জানানো হয়।

আরও বলা হয়েছে, বিরোধ নিষ্পত্তির জন্য ২০২৬ সালের ১৮ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। ৬ সেপ্টেম্বর দপ্তর আদেশের মাধ্যমে ওই কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়। তবে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এবং এর আর্থিক প্রভাব এখনো অনিশ্চিত।

নিরীক্ষক ইউনাইটেড পাওয়ার ও এর সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে বিল আদায়ে বিলম্ব এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ বজায় রাখার প্রয়োজনীয়তা।

এর আওতায় কোনো প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন হলে অন্য প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ ব্যবহার করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড থেকে ২ হাজার ৯৪৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নিয়েছে ইউনাইটেড পাওয়ার। একই সময়ে প্রতিষ্ঠানটিকে ঋণ দিয়েছে ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। এ ছাড়া ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ২ হাজার ৩৭৯ কোটি ৩৩ লাখ টাকা ঋণ দিয়েছে কোম্পানিটি। অন্যদিকে প্রতিষ্ঠানটি থেকে ঋণ নিয়েছে ১৩৩ কোটি ৩০

ইউনাইটেড পাওয়ারইউপিজিডিসিএলগ্যাসতিতাস গ্যাসকর্ণফুলী গ্যাসবিরোধশুল্কহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লাখ
    টাকা।