শনিবার চার ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৪ অক্টোবর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস পাওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



