Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বৈরী আবহাওয়া

ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৩
ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

ভাসমান টার্মিনাল—ফাইল ছবি

বঙ্গোপসাগরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে এলএনজিবাহী একটি জাহাজ ভিড়তে না পারায় গ্যাস সরবরাহ কমেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ১১০ কোটি ঘনফুট সক্ষমতার দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে ৬৮ কোটি ঘনফুটের মতো।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা আগামীর সময়কে জানান, গতকাল বুধবার এলএনজিবাহী একটি জাহাজ পৌঁছানোর পর ওইদিনই তা টার্মিনালের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সাগর উত্তাল থাকায় তা সম্ভব হয়নি। এতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে গ্যাস সরবরাহ বাড়বে। অনিবার্য কারণে সৃষ্ট এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে চাহিদার তুলনায় গ্যাসের জোগান এমনিতেই কম। তাই এলএনজি সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেই বিদ্যুৎকেন্দ্র, শিল্প-কারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যায়।

দেশে ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি আমদানি শুরু হয় ২০১৮ সালের আগস্টে। প্রথম টার্মিনালটি স্থাপন করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। ২০১৯ সালের এপ্রিলে দ্বিতীয় টার্মিনালটি থেকে সরবরাহ শুরু হয়। দুটি টার্মিনালের চুক্তির মেয়াদ ১৫ বছর করে।

সাগরের প্রতিকূল আবহাওয়া এর আগেও একাধিকবার সরবরাহে বাধা তৈরি করেছে। ২০২৪ সালে ঘূর্ণিঝড় রিমালের সময় ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় টার্মিনালটি। রক্ষণাবেক্ষণ শেষে সেটি ওই বছরের ১১ সেপ্টেম্বর আবার গ্যাস সরবরাহ শুরু করে।

চলতি বছরেও বারবার সরবরাহে টান পড়েছে। এপ্রিলে কারিগরি কারণে একটি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। মেরামতের পর টার্মিনালটি আবার চালু হয়। জুলাইয়ে কারিগরি ত্রুটিতে দুই টার্মিনাল থেকে ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুটের সরবরাহ নেমে যায় ৬০ কোটি ঘনফুটের নিচে।

আগস্টে সাগরে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বাতাসের কারণে একটি এলএনজিবাহী জাহাজ সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এতে দুই টার্মিনাল থেকেই সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে।

এ মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চুক্তিভিত্তিক এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার খবরও এসেছে। এতে জরুরিভিত্তিতে কার্গো কিনতে গিয়ে তিনগুণ বেশি খরচ হচ্ছে।

গ্যাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী