শাল-গজারির সবুজ বন, প্রাকৃতিক পরিবেশ ও রাজধানীর কাছাকাছি অবস্থানের কারণে গাজীপুরের শ্রীপুরে দিন দিন বাড়ছে রিসোর্টের সংখ্যা। বিভিন্ন শ্রেণির পর্যটকের কাছে এসব রিসোর্ট আকর্ষণীয় হয়ে উঠলেও অতিরিক্ত খরচের কারণে সেখানে যেতে পারছেন না অনেকেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রিসোর্টগুলোর চড়া মূল্য পর্যটনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
শ্রীপুর ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট, সারাহ রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, কোকোমো সানসেট রিসোর্ট, সবুজ পাতা, উৎসব, নক্ষত্র বাড়িসহ বিভিন্ন রিসোর্ট। এসব প্র...