Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

খুলনা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু
খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু
খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সন্দেহভাজন এলাকায় টহলের পাশাপাশি সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।এদিকে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য ও সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা...
সারা দেশ•প্রায় ১০ ঘণ্টা আগে
খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়
খুলনায় এসআরবির সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়
খুলনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবি-৬ এর সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে নগরীর দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এসআরবি-৬ এর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে।এসআরবি-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানালেন, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কেডিএ মাঠ এলাকায়...
সারা দেশ•প্রায় ১২ ঘণ্টা আগে
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুর্বৃত্তরা
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুর্বৃত্তরা
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। এতে সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। সিঁড়ির আশপাশে কোনো দাহ্য বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।...
সারা দেশ•প্রায় ২৩ ঘণ্টা আগে
বিয়ে-তালাক নিবন্ধন ফি বাড়ানোসহ ১০ দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের
বিয়ে-তালাক নিবন্ধন ফি বাড়ানোসহ ১০ দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের
বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বর্তমান অধিক্ষেত্র বহাল রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা।আজ রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি।স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিকাহ্ রেজিস্ট্রারদের সীমিত আয় দিয়ে জীবনযাপন ও অফিসের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বিধিমালা...
সারা দেশ•১ দিন আগে
খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু
খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু
খুলনায় রায়খান ওরফে রায়হান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর মোস্তফার মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত রায়হানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি খুলনা নগরের বৈকালী এলাকায় বসবাস করতেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পু...
সারা দেশ•২ দিন আগে
খুলনায় পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে আগুন
খুলনায় পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে আগুন
খুলনার রূপসায় রাস্তার পাশে পার্কিং করে রাখা বালুবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর চারটার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।ট্রাকমালিকের পক্ষের অভিযোগ, বালু ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে ট্রাকচালকের তর্কবিতর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে।রূপসা থানার ওসি মো. মাসুম খান বললেন, ট্রাকটির মালিক দুই ভাই। তাদের মধ্যে ছোট ভাই ট্রাকটি চালান। তার সঙ্গে বালু ভরাটের শ্রমিকদের তর্কবিতর্ক হয়েছিল। এর জেরে শ্রমিকরা ট্রাকটিতে আগুন দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে...
সারা দেশ•২ দিন আগে
খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচি গ্রেপ্তার
খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচি গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিঘলিয়া উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।দিঘলিয়া থানার ওসি অরূপ চৌধুরী বললেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে আটটার দিকে রিয়াজ কচির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ওসি আরও জানালেন, রিয়াজ কচির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে...
সারা দেশ•২ দিন আগে
খুলনায় ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনসিপির ৭ দাবি
খুলনায় ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনসিপির ৭ দাবি
খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, দখলবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখা। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে দলটি।শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভ...
সারা দেশ•২ দিন আগে
খুলনায় নির্মীয়মান দেয়াল ধসে মাদ্রাসার নৈশপ্রহরী নিহত
খুলনায় নির্মীয়মান দেয়াল ধসে মাদ্রাসার নৈশপ্রহরী নিহত
খুলনায় নির্মীয়মান ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামে একজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দ্বেবীপুর গ্রামের সুতালের বটতলায় এই দুঘর্টনা ঘটে।নিহত খলিলুর রহমান খান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলিলুর রহমান মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি নির্মাণ কাজ করতেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তিনি দেবীপুর সুতালের বটতল...
সারা দেশ•৩ দিন আগে
অসময়ে তরমুজ চাষে এক মৌসুমেই লাভ ৩ লাখ
অসময়ে তরমুজ চাষে এক মৌসুমেই লাভ ৩ লাখ
বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে নিতে পড়াশোনা ছাড়তে হয়েছিল শচীন কবিরাজকে। নিজের কোনো কৃষিজমি নেই। অন্যের জমি ভাড়া নিয়ে চিংড়ি ঘের করে জীবিকা চালান। সেই ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষ করে এবার ৩ লাখ ৩১ হাজার টাকা বিক্রি করেছেন তিনি। খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ৩ লাখ টাকার বেশি। খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বলাবুনিয়া গ্রামের শচীনের বয়স ৩১ বছর। ২০১৬ সালে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে কৃষিকাজ শুরু করেন তিনি। অন্যের দুই একর জমি বার্ষিক ভাড়ায় নিয়ে বাঁধ দিয়ে গড়ে তোলেন মিষ্টি পানির গলদা চ...
সারা দেশ•৪ দিন আগে
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাচাডাঙ্গা গ্রামের ঘটনা এটি। হত্যাকাণ্ডের পর স্বল্পবাহিরদিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিহত জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং রূপসা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন...
সারা দেশ•৪ দিন আগে
খুলনায় এনসিপির প্রতিবাদ মিছিলে দুই গ্রুপের হাতাহাতি
খুলনায় এনসিপির প্রতিবাদ মিছিলে দুই গ্রুপের হাতাহাতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।দলীয় সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সামান্য ধাওয়া-পাল্টাধাওয়...
সারা দেশ•৪ দিন আগে
২০৩০ সালের মধ্যে খুলনায় শিল্পায়নের নতুন যুগের আশা জ্বালানি প্রতিমন্ত্রীর
২০৩০ সালের মধ্যে খুলনায় শিল্পায়নের নতুন যুগের আশা জ্বালানি প্রতিমন্ত্রীর
গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সংকটে দীর্ঘদিন ধরে শিল্পায়নে পিছিয়ে রয়েছে খুলনা অঞ্চল। এ সংকট কাটাতে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস আনার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানির অভাবে বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে খুলনা অঞ্চলে নতুন শিল্পায়নের যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য...
সারা দেশ•৪ দিন আগে
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে ৩ দিনের আলটিমেটাম
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে ৩ দিনের আলটিমেটাম
সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে ফার্মেসি ব্যবসায়ীদের সুরক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনা জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার খুলনা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গোপনে এসব স্মারকলিপি দেওয়া হয়। এতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে।সংগঠনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরাপত্তার কারণে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্মারকলিপি দেওয়া হয়েছ...
সারা দেশ•৪ দিন আগে
কয়রায় শিশুদের পুষ্টির নামে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট
কয়রায় শিশুদের পুষ্টির নামে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট
খুলনার কয়রা উপজেলায় শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অভিযোগ উঠেছে। চলতি মাসে সরবরাহ করা বিস্কুটের কার্টনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল উল্লেখ থাকলেও ভেতরের অধিকাংশ প্যাকেটের মেয়াদ শেষ হয়েছে ২০২৬ সালের ২৫ এপ্রিল। তবে কিছু প্যাকেটের মেয়াদ এখনো রয়েছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। যদিও স...
সারা দেশ•৫ দিন আগে
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক আটক
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক আটক
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। আজ বুধবার ভোররাতে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি নগরীর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার ভোররাতে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ায়। এ সময় একজন যুবক মোটরসাইকেল থেকে নেমে স্মৃতিস্তম্ভের আগুন কাছে যায়। সে সময় শিববাড়ী মোড়ে চলাচলরত লোকজনের সন্দেহ হয়। তারা যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার কাছ থেক...
সারা দেশ•৫ দিন আগে
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরূপা
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরূপা
ওয়ালটনের ফ্রিজ কিনে আগেই ঘরভর্তি পণ্য জিতেছিলেন খুলনার ডাকবাংলো এলাকার ক্রেতা শতরূপা বিশ্বাস। এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে সেই উপহার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে এসব পণ্য হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান শতরূপার হাতে উপহারগুলো তুলে দেন। এ সময় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছ...
করপোরেট কর্নার•৬ দিন আগে
হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় নগর ভবন ঘেরাও
হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে খুলনায় নগর ভবন ঘেরাও
খুলনা নগরীতে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন হকাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করেন মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা। পরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসকের কাছে দাবি সংবলিত স্মারকলিপি দেন তারা।ঘেরাও কর্মসূচিতে হকার্স ইউনিয়নের নেতারা বলেছেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এটি তাদের একমাত্র পেশা ও আয়ের উৎস।...
সারা দেশ•৬ দিন আগে
খুলনায় বিভাগীয় বইমেলার উদ্বোধন
খুলনায় বিভাগীয় বইমেলার উদ্বোধন
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহানগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মেলাটির উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেডিএ- এর চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার। অনুষ্ঠানে কেডিএ' র চেয়ারম্যান বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণের বড় পরিসরে এ বইম...
সারা দেশ•৭ দিন আগে
এসিল্যান্ড নেই পাইকগাছায়, নামজারি জমাভাগে অনিশ্চয়তা
এসিল্যান্ড নেই পাইকগাছায়, নামজারি জমাভাগে অনিশ্চয়তা
জমির নামজারি করতে আবেদন করেছেন। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন। কিন্তু কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন খুলনার পাইকগাছার ভূমিসেবাপ্রত্যাশীরা। কেউ জমাভাগের অপেক্ষায়, কেউ শুনানির জন্য ঘুরছেন ভূমি অফিসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ শূন্য থাকায় এসব সেবা নিয়ে তৈরি হয়েছে বাড়তি অনিশ্চয়তা। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। ভূমি অফিস সূত্রে জানা গেছে, এসিল্যান্ডের দায়িত্বে থাকা মো. ফজলে রাব্বীকে গত ১ অক্টোবর খুলনার বটিয়া...
সারা দেশ•৭ দিন আগে